ডিএমপিতে ৩৩ ওসি বদলির তালিকা

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু করতে নির্বাচন কামিশন (ইসি) থানার ওসিদের বদলির যে নির্দেশনা দিয়েছে সেই অনুযায়ী ঢাকা মহানগর

2023-12-05T08:53:54+00:00
2023-12-05T08:53:54+00:00
 
  শনিবার, ১৮ জুলাই ২০২৬,
৩ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ১৮ জুলাই ২০২৬
রাজধানী
ডিএমপিতে ৩৩ ওসি বদলির তালিকা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩, ৮:৫৩ এএম 
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু করতে নির্বাচন কামিশন (ইসি) থানার ওসিদের বদলির যে নির্দেশনা দিয়েছে সেই অনুযায়ী ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ৩৩টি থানার ওসির তালিকা করা হয়েছে। তাদের বিভিন্ন থানায় বদলি করা হবে। এদিকে ওসিদের বদলির প্রস্তাবের যে সময় নির্ধারণ কারা হয়েছিল তা আরও ৩ দিন বাড়ানোর নির্দেশ দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে ইসি। 

সোমবার ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) ড. খ. মহিদ উদ্দিন জানিয়েছেন। এ ছাড়া ইসির এক চিঠির মাধ্যমেও এ তথ্য জানানো হয়েছে।

ড. খ. মহিদ উদ্দিন বলেন, আগামী সংসদ নির্বাচনকে কেন্দ্র করে থানার ওসি বদলির জন্য ইসি যে নির্দেশনা দিয়েছে সে অনুযায়ী ডিএমপিতে ৩৩টি থানার ওসিদের একটি তালিকা করা হয়েছে। তাদের বিভিন্ন থানায় বদলি করা হবে। নির্বাচন কমিশন থেকে এখন পর্যন্ত শুধু ওসিদের বিষয়ে কথা হয়েছে। এসি, এডিসি, ডিসি ও অতিরিক্ত কমিশনারসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়ে কোনো কথা বা কোনো নির্দেশনা এখনও আসেনি। তাই এ বিষয়ে কিছু বলতে পারব না। আর এখন আমরা সবাই নির্বাচন কমিশনের নির্দেশনায় কাজ করব। এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, নির্বাচনকে কেন্দ্র করে অবৈধ অস্ত্র ব্যবহারের বিন্দুমাত্র সুযোগ নেই। অপরদিকে যাদের বৈধ লাইসেন্সপ্রাপ্ত অস্ত্র রয়েছে তাদেরও নির্বাচনের আগে থানায় অস্ত্র জমা দিতে হবে।

এদিকে নির্বাচন সুষ্ঠু করতে পর্যায়ক্রমে সব থানার ওসিকে বদলির প্রস্তাব দিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আরও তিন দিন সময় দিয়েছে ইসি। সোমবার ইসির উপসচিব মো. মিজানুর রহমান স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

সময়ের আলো/জেডআই


Loading...
Loading...
রাজধানী- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: