দিনদুপুরে গুলিস্তানে যাত্রীবাহী বাসে আগুন

সময়ের আলো অনলাইন

রাজধানী

বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা ৪৮ ঘণ্টা অবরোধের প্রথম দিনে রাজধানীর গুলিস্তানের ফুলবাড়িয়ায় ভিক্টর পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে

2023-12-03T16:53:02+00:00
2023-12-03T16:53:02+00:00
 
  শনিবার, ১৮ জুলাই ২০২৬,
৩ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ১৮ জুলাই ২০২৬
রাজধানী
দিনদুপুরে গুলিস্তানে যাত্রীবাহী বাসে আগুন
সময়ের আলো অনলাইন
প্রকাশ: রোববার, ৩ ডিসেম্বর, ২০২৩, ৪:৫৩ পিএম 
দিনদুপুরে গুলিস্তানে যাত্রীবাহী বাসে আগুন
বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা ৪৮ ঘণ্টা অবরোধের প্রথম দিনে রাজধানীর গুলিস্তানের ফুলবাড়িয়ায় ভিক্টর পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। 

রোববার (৩ নভেম্বর) দুপুর পৌনে ৩টার দিকে এ ঘটনা ঘটে। পরে আগুন নেভাতে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করে। বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের কর্মকর্তা রাফি আল ফারুক।

তিনি বলেন, ‘দুপুরে গুলিস্তানের ফুলবাড়িয়ায় ফ্লাইওভারের নিচে একটি যাত্রীবাহী বাসে আমরা আগুনের খবর পাই। খবর পাওয়ার পর ঘটনাস্থলে দুটি ইউনিট কাজ করেছে।’ 

এর আগে শনিবার (২ ডিসেম্বর) রাতে আধা ঘণ্টার ব্যবধানে রাজধানীর সায়েদাবাদ, গাবতলী টার্মিনাল ও আগারগাঁওয়ে তিনটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

সময়ের আলো/জিকে


Loading...
Loading...
রাজধানী- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: