গ্রুপ চ্যাট বন্ধ করে দিচ্ছে ফেসবুক

সময়ের আলো ডেস্ক

বিজ্ঞান ও প্রযুক্তি

বন্ধুদের সাথে ঘুরতে যাবার পরিকল্পনা বা আড্ডা, কিংবা অফিসে সহকর্মীদের মাঝে যোগাযোগ সহজ করতে গ্রুপ চ্যাটের জনপ্রিয়তা ছিল তুঙ্গে। এখন

2019-08-17T19:24:57+00:00
2019-08-17T20:25:55+00:00
 
  শনিবার, ১ আগস্ট ২০২৬,
১৭ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ১ আগস্ট ২০২৬
বিজ্ঞান ও প্রযুক্তি
গ্রুপ চ্যাট বন্ধ করে দিচ্ছে ফেসবুক
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৭ আগস্ট, ২০১৯, ৭:২৪ পিএম  আপডেট: ১৭.০৮.২০১৯ ৮:২৫ পিএম
বন্ধুদের সাথে ঘুরতে যাবার পরিকল্পনা বা আড্ডা, কিংবা অফিসে সহকর্মীদের মাঝে যোগাযোগ সহজ করতে গ্রুপ চ্যাটের জনপ্রিয়তা ছিল তুঙ্গে। এখন সেই সেবাকে ব্যক্তিগত তথ্যের নিরাপত্তার খাতিরে বন্ধ করতে যাচ্ছে ফেসবুক।

শনিবার (১৭ আগস্ট) কমিউনিটি লিডারশিপ সার্কেল ফ্রম ফেসবুক-এ প্রকাশিত এক পোস্টে উল্লেখ করা হয়, আগামী ২২ আগস্ট থেকে বন্ধ করে দেয়া হবে গ্রুপ ফিচার।

ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে যেসব চ্যাটিং গ্রুপ আছে তারা ২২ আগস্ট থেকে আগের বার্তাগুলো দেখতে পারবেন ঠিকই কিন্তু তারা গ্রুপে নতুন মেম্বার যোগ করতে পারবেন না। এবং মেসেজও পাঠাতে পারবে না। তবে ফেসবুকে বন্ধুত্ব আছে কিংবা মেসেঞ্জারে এড করা আছে এমন ব্যক্তিদের সঙ্গে নতুন গ্রুপ চ্যাট করা যাবে।

কর্তৃপক্ষ আরো জানিয়েছে, আমরা বিশ্বাস করি এটা ফেসবুক কমিউনিটির সদস্যদের জন্য নতুন মাত্রা যোগ করবে। এ জন্য আমরা আরো নতুন ফিচার নিয়ে আসছি।

প্রসঙ্গত, ফেসবুক ম্যাসেঞ্জার ২০০৮ সালে চালু করা হয়। ২০১০ সালে এটা সংস্কার করে পুনরায় চালু করা হয়। ২০১১ সালের ৬ জুলাই ফেসবুকের ভিডিও কল সেবা চালু করা হয় স্কাইপকে তাদের প্রযুক্তি অংশীদার করে। এতে স্কাইপ রেস্ট এপিআই ব্যবহার করে এক-থেকে-এক ব্যবস্থায় কল করা যায়।

২০১১ সালের ৯ আগস্ট আনুষ্ঠানিকভাবে অ্যান্ড্রয়েড এবং আইওএস অ্যাপে ফেসবুক ম্যাসেঞ্জার চালু করা হয়। ফেসবুকে গ্রুপ চ্যাট চালু হয় ২০১৩ সালে। গ্রুপ চ্যাট বন্ধ হচ্ছে আগামী ২২ আগস্ট। 

Loading...
Loading...
বিজ্ঞান ও প্রযুক্তি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: