শাবাশ বাংলাদেশ, রাজশাহী বিশ্ববিদ্যালয়

শিক্ষার আলো

ভাস্কর : নিতুন কুন্ডুস্বাধীন বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও বিজয়ের স্মৃতিকে স্মরণ করার জন্য যেসব ভাস্কর্য আছে, তার মধ্যে অন্যতম ‘শাবাশ বাংলাদেশ’।

2020-12-19T22:19:00+00:00
2020-12-19T22:19:00+00:00
 
  বুধবার, ১০ জুন ২০২৬,
২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
বুধবার, ১০ জুন ২০২৬
শিক্ষার আলো
শাবাশ বাংলাদেশ, রাজশাহী বিশ্ববিদ্যালয়
প্রকাশ: শনিবার, ১৯ ডিসেম্বর, ২০২০, ১০:১৯ পিএম   (ভিজিট : ৩৫৪)
ভাস্কর : নিতুন কুন্ডু
 স্বাধীন বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও বিজয়ের স্মৃতিকে স্মরণ করার জন্য যেসব ভাস্কর্য আছে, তার মধ্যে অন্যতম ‘শাবাশ বাংলাদেশ’। এটি রাজশাহী বিশ^বিদ্যালয়ের সিনেট ভবনের পাশে অবস্থিত। যুদ্ধের সময় রাজশাহী বিশ^বিদ্যালয়ের অনেক ছাত্র-শিক্ষক,
কর্মচারী-কর্মকর্তা বলিষ্ঠ ভ‚মিকা রেখেছিলেন। রুখে দাঁড়িয়েছিলেন পাকিস্তানি বাহিনীর বর্বরতার বিরুদ্ধে। শামসুজ্জোহা, হাবিবুর, সুখরঞ্জন সমাদ্দারসহ অনেককেই জীবন দিতে হয়েছে দেশকে স্বাধীন করার তাগিদে।
শহীদদের স্মৃতিকে চিরঅমøান করার জন্য ১৯৯১ সালে রাজশাহী বিশ^বিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের উদ্যোগে শিল্পী নিতুন কুÐু এটি তৈরি করেন। শাবাশ বাংলাদেশে পৃথিবী অবাক তাকিয়ে রয়, জ্বলে-পুড়ে মরে ছারখার তবু মাথা নোয়াবার নয়। শাবাশ বাংলাদেশ নামের একটি অসাধারণ ভাস্কর্যে কবি সুকান্ত ভট্টাচার্যের লেখা ওই কটি লাইন আপনাকে কিছুক্ষণের জন্য হলেও ফিরিয়ে নিয়ে যাবে মুক্তিযুদ্ধের সেই অগ্নিঝরা দিনগুলোতে।

Loading...
Loading...
শিক্ষার আলো- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: