‘বঙ্গবন্ধু ও আমাদের ভাষা আন্দোলন’ গ্রন্থ প্রকাশ করবে মাউশি

শিক্ষার আলো প্রতিবেদন

শিক্ষার আলো

মুজিব বর্ষ উপলক্ষে ‘বঙ্গবন্ধু ও আমাদের ভাষা আন্দোলন’ শিরোনামে গ্রন্থ প্রকাশ করবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)। আগ্রহীদের লেখা জমাদানের

2020-12-26T22:56:00+00:00
2020-12-26T22:56:00+00:00
 
  বুধবার, ১০ জুন ২০২৬,
২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
বুধবার, ১০ জুন ২০২৬
শিক্ষার আলো
‘বঙ্গবন্ধু ও আমাদের ভাষা আন্দোলন’ গ্রন্থ প্রকাশ করবে মাউশি
শিক্ষার আলো প্রতিবেদন
প্রকাশ: শনিবার, ২৬ ডিসেম্বর, ২০২০, ১০:৫৬ পিএম   (ভিজিট : ২১৯)
মুজিব বর্ষ উপলক্ষে ‘বঙ্গবন্ধু ও আমাদের ভাষা আন্দোলন’ শিরোনামে গ্রন্থ প্রকাশ করবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)। আগ্রহীদের লেখা জমাদানের সময় বৃদ্ধি করেছে মাউশি। লেখা জমাদানের শেষ তারিখ আগামী বছরের ৩১ জানুয়ারি পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।মাউশি জানিয়েছে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের আয়োজনে বছরব্যাপী কার্যক্রম পরিচালিত হচ্ছে। এর ধারাবাহিকতায় পাকিস্তানের গোয়েন্দা সংস্থার গোপন তথ্য ও বিভিন্ন প্রামাণ্য তথ্যের আলোকে ভাষা আন্দোলনের বঙ্গবন্ধুর অবদানের ওপর বঙ্গবন্ধু ও আমাদের ভাষা আন্দোলন নামে একটি গ্রন্থ প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে। এই উদ্যোগ বাস্তবায়নে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের অধীন সব সরকারি ও বেসরকারি স্কুল, কলেজ ও দফতরের আগ্রহী শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীদের থেকে লেখা আহŸান করা হয়েছে। লেখার সফট কপি ই-মেইলে (ফফংঢ়বপরধষ.ফংযব@মসধরষ.পড়স) পাঠাতে বলা হয়েছে। হার্ড কপি ঘরশড়ংযইঅঘ ব্যবহার করে এমএস ওয়ার্ড ও পিডিএফ ফাইল আকারে পাঠাতে হবে।
শিক্ষা ভবন, কক্ষ নম্বর ৫২৬, উপপরিচালক (বিশেষ), ১৬ আবদুল গণি রোড এই ঠিকানায় পাঠাতে বলা হয়েছে। হার্ড কপিতে লেখকের স্বাক্ষর, তারিখ ও অফিস প্রধানের অগ্রায়নসহ পাঠাতে হবে।  খামের ওপরে বঙ্গবন্ধু ও আমাদের ভাষা আন্দোলন লিখতে হবে। প্রতিটি লেখা মৌলিক হতে হবে। লেখায় ব্যবহৃত মতামত ও তথ্য-উপাত্তের দায় লেখকের বলে জানানো হয়েছে।





Loading...
Loading...
শিক্ষার আলো- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: