মিরপুরে কাদেরের প্রথম জানাজা অনুষ্ঠিত

সময়ের আলো অনলাইন

বিনোদন

মিরপুর ডিওএইচএস-এ অবস্থিত আবদুল কাদেরের বাসাসংলগ্ন একটি মসজিদে অনুষ্ঠিত হয়েছে তাঁর প্রথম জানাজা।শনিবার (২৬ ডিসেম্বর) বাদ জোহর তার জানাজা অনুষ্ঠিত

2020-12-26T15:08:21+00:00
2020-12-26T15:08:21+00:00
 
  বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬,
২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
বিনোদন
মিরপুরে কাদেরের প্রথম জানাজা অনুষ্ঠিত
সময়ের আলো অনলাইন
প্রকাশ: শনিবার, ২৬ ডিসেম্বর, ২০২০, ৩:০৮ পিএম   (ভিজিট : ৬৯৪)
মিরপুর ডিওএইচএস-এ অবস্থিত আবদুল কাদেরের বাসাসংলগ্ন একটি মসজিদে অনুষ্ঠিত হয়েছে তাঁর প্রথম জানাজা।

শনিবার (২৬ ডিসেম্বর) বাদ জোহর তার জানাজা অনুষ্ঠিত হয়েছে। 

আবদুল কাদেরের মরদেহ শিল্পকলা একাডেমিতে নেওয়া হচ্ছে। সেখানে শ্রদ্ধা নিবেদনের জন্য মরদেহ রাখা হবে। এরপর সেখানে দ্বিতীয় জানাজা শেষে দাফনের জন্য বনানী কবরস্থান নেওয়া হবে কাদেরের মরদেহ।

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত ছিলেন আবদুল কাদের। ক্যান্সার জটিল আকারে ছাড়িয়ে পড়েছিল সারা শরীরে। অবস্থা গুরুতর হওয়ায় জরুরি ভিত্তিতে তাঁকে গত ৮ ডিসেম্বর ভারতের চেন্নাইয়ের ভেলোর শহরে অবস্থিত  সিএমসি হাসপাতালে নেওয়া হয়। তবে তাঁর রক্তের হিমোগ্লোবিন কমে যাওয়ায় কেমোথেরাপি দেওয়া সম্ভব নয় বলে জানিয়ে দেন ভারতের চিকিৎসকরা। শেষে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান অভিনেতা আব্দুল কাদের। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে শোবিজ অঙ্গনে।


Loading...
Loading...
বিনোদন- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: