বনানী কবরস্থানে চিরনিদ্রায় অভিনেতা আবদুল কাদের

সময়ের আলো অনলাইন

বিনোদন

জনপ্রিয় অভিনেতা আবদুল কাদেরের দাফন সম্পন্ন হয়েছে। আজ (২৬ ডিসেম্বর) বাদ মাগরিব সন্ধ্যা ৫টা ৩৫ মিনিটে রাজধানীর বনানী কবরস্থানে তাকে

2020-12-26T19:01:12+00:00
2020-12-26T19:04:06+00:00
 
  বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬,
২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
বিনোদন
বনানী কবরস্থানে চিরনিদ্রায় অভিনেতা আবদুল কাদের
সময়ের আলো অনলাইন
প্রকাশ: শনিবার, ২৬ ডিসেম্বর, ২০২০, ৭:০১ পিএম  আপডেট: ২৬.১২.২০২০ ৭:০৪ পিএম  (ভিজিট : ৬৮৩)
জনপ্রিয় অভিনেতা আবদুল কাদেরের দাফন সম্পন্ন হয়েছে। আজ (২৬ ডিসেম্বর) বাদ মাগরিব সন্ধ্যা ৫টা ৩৫ মিনিটে রাজধানীর বনানী কবরস্থানে তাকে দাফন করা হয়। 

মিরপুর ডিওএইচএস-এ অবস্থিত আবদুল কাদেরের বাসাসংলগ্ন একটি মসজিদে অনুষ্ঠিত হয় তার প্রথম জানাজা। এরপর আবদুল কাদেরের মরদেহ শিল্পকলা একাডেমিতে নেওয়া হয়। সেখানে শ্রদ্ধা নিবেদন ও দ্বিতীয় জানাজা শেষে দাফনের জন্য বনানী কবরস্থান নেওয়া হয় কাদেরের মরদেহ।

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত ছিলেন আবদুল কাদের। ক্যান্সার জটিল আকারে ছাড়িয়ে পড়েছিল সারা শরীরে। অবস্থা গুরুতর হওয়ায় জরুরি ভিত্তিতে তাকে গত ৮ ডিসেম্বর ভারতের চেন্নাইয়ের ভেলোর শহরে অবস্থিত  সিএমসি হাসপাতালে নেওয়া হয়। তবে তার রক্তের হিমোগ্লোবিন কমে যাওয়ায় কেমোথেরাপি দেওয়া সম্ভব নয় বলে জানিয়ে দেন ভারতের চিকিৎসকরা। শেষে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান অভিনেতা আব্দুল কাদের। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে শোবিজ অঙ্গনে।


Loading...
Loading...
বিনোদন- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: