সাইবার জগতে নিরাপদ থাকবেন কীভাবে

প্রযুক্তির আলো

সময়ের আলো ডেস্ক সারা বিশে^ প্রাইভেসি বা ব্যক্তি-গোপনীয়তার সুরক্ষা নিয়ে উদ্বেগ বাড়ছে। শত্রুর মতো চারদিকে ওঁৎ পেতে আছে সাইবার দুর্বৃত্তরা।

2021-06-06T23:31:00+00:00
2021-06-06T23:31:00+00:00
 
  শনিবার, ৪ জুলাই ২০২৬,
২০ আষাঢ় ১৪৩৩
শনিবার, ৪ জুলাই ২০২৬
প্রযুক্তির আলো
সাইবার জগতে নিরাপদ থাকবেন কীভাবে
প্রকাশ: রোববার, ৬ জুন, ২০২১, ১১:৩১ পিএম 
সময়ের আলো ডেস্ক
সারা বিশে^ প্রাইভেসি বা ব্যক্তি-গোপনীয়তার সুরক্ষা নিয়ে উদ্বেগ বাড়ছে। শত্রুর মতো চারদিকে ওঁৎ পেতে আছে সাইবার দুর্বৃত্তরা। উন্নত থেকে অনুন্নত সব দেশেই সাইবার অ্যাটাক হচ্ছে। এই দুর্বৃত্তদের হাত থেকে রক্ষা পেতে সাইবার নিরাপত্তার বিষয়ে সচেতন হতে হবে। অবলম্বন করতে হবে সতর্কতা।
প্রযুক্তিবিদরা বলছেন, এক ধরনের ভাইরাসের মাধ্যমে হ্যাকাররা কম্পিউটার বা ডিভাইসের নিয়ন্ত্রণ নিয়ে নেয় এবং ব্যবহারকারীকে প্রবেশে বাধা দেয়। অনেক সময় হার্ডডিস্কের অংশ বা ফাইল পাসওয়ার্ড দিয়ে এনক্রিপটেড বা লক করে দেয়। পরে ওই কম্পিউটারের নিয়ন্ত্রণ ফেরত দেওয়ার জন্য অর্থ দাবি করা হয়।
সাইবার অ্যাটাক থেকে বাঁচতে বাংলাদেশের অ্যান্টিভাইরাস নির্মাতা প্রতিষ্ঠান ‘রিভ অ্যান্টিভাইরাস’ বেশকিছু গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দিয়েছে। তার মধ্যে শুরুতেই রয়েছে পাসওয়ার্ড। সহজে অনুমান করা যায়Ñ এমন পাসওয়ার্ড ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে। কমপক্ষে আট বর্ণের দীর্ঘ ও জটিল পাসওয়ার্ড ব্যবহার করুন। এ ক্ষেত্রে বর্ণ, সংখ্যা ও চিহ্নের সমন্বয়ে পাসওয়ার্ড তৈরি করুন। আর সুযোগ হলেই পাসওয়ার্ড পরিবর্তন করুন এবং প্রতিটি সাইটের জন্য ভিন্ন ভিন্ন পাসওয়ার্ড ব্যবহার করুন।
দুই. যেকোনো লিংকে ক্লিক করা থেকে বিরত থাকুন। অনেকেই লোভনীয় কিছুতে প্রলুব্ধ হয়ে মেইলে আসা ভুয়া লিংকে ক্লিক করে বসেন। আর এতেই ঘটে যায় বিপত্তি। তাই সন্দেহজনক সব ধরনের লিঙ্কে ক্লিক করা থেকে বিরত থাকুন। তিন. হালনাগাদ ওএস এবং সফটওয়্যার ব্যবহার করুন। অনেক সময় টাকা বাঁচাতে উইন্ডোজের স্বয়ংক্রিয় হালনাগাদ বন্ধ রাখা হয়। এতে হ্যাকাররা সহজেই ঢুকে পড়তে পারে। নিজেকে নিরাপদ রাখতে কম্পিউটারের অপারেটিং সিস্টেম ও নিত্যব্যবহৃত সব সফটওয়্যার নিয়মিত আপডেট করতে হবে।
চার. প্রয়োজনীয় সব তথ্যের ব্যাকআপ রাখার অভ্যাস গড়ে তুলতে হবে। এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ডাটা এক্সটার্নাল হার্ডডিস্ক, ক্লাউড বা অন্য কোনো মাধ্যমে রাখা যেতে পারে। এতে করে বিপর্যয় ঘটলে ওই ব্যাকআপ সাপোর্ট দেবে।
পাঁচ. ইউএসবি পোর্ট ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা। অনেক যন্ত্রেই এখন ইউএসবি সুবিধা পাওয়া যায়। ডাটা ট্রান্সফারের জন্য নিজের ফোন অন্যের পিসিতে লাগাবেন না। সেই সঙ্গে অন্যের ফোনও নিজের পিসিতে কানেক্ট করা থেকে বিরত থাকুন। ফোন চার্জ দেওয়ার জন্য চার্জারই ব্যবহার করুন।
ছয়. সাইবার হামলা থেকে বাঁচতে অ্যান্টিভাইরাস ব্যবহার করুন। এ ক্ষেত্রে লাইসেন্স করা অ্যান্টিভাইরাস ব্যবহার করুন।
ফ্রিতে পাওয়া জিনিসে আস্থা কম রাখাই বুদ্ধিমানের কাজ। অন্যদিকে আপনি সাইবার হামলার শিকার হলে কী করবেন। এ ব্যাপারে সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, প্রথম কাজটি হলো কম্পিউটার বন্ধ না করা। বন্ধ করে দিলে নষ্ট হয়ে যেতে পারে অপরাধের অনেক ক্লু। এ ছাড়া ইন্টারনেট সংযোগও বিচ্ছিন্ন করা যাবে না।
প্রযুক্তিবিদরা বলছেন, নজরদারি থেকে সোর্স ও নিজেকে নিরাপদ রাখার সবচেয়ে ভালো উপায় হলো, এনক্রিপশন সুবিধা আছে এমন ওপেন সোর্স প্রোগ্রাম ব্যবহার করা। প্রতিদিনকার যোগাযোগে আমরা যেসব সিস্টেম ও অ্যাপ্লিকেশন ব্যবহার করছি, তাদের বেশিরভাগই অস্বচ্ছ এবং নিরাপত্তাও অপর্যাপ্ত।
এদিকে বাংলাদেশে সাইবার অপরাধ ক্রমাগত বেড়ে চলেছে। শিশুরাসহ উঠতি বয়সের ছেলে-মেয়েরাই বেশি শিকার হচ্ছে এর।
সাইবার নিরাপত্তা বিষয়ে বাংলাদেশের তথ্যপ্রযুক্তিবিদ তানভীর হাসান জোহা জানান, এ ক্ষেত্রে দুটি বিষয়ে জোর দিতে হবে। সাইবার অপরাধ দমনে বাংলাদেশ পুলিশের সক্ষমতা আরও বাড়ানো এবং পারিবারিক নজরদারি ও গাইডেন্স থাকা। তানভীর বলেন, সন্তান যে গ্যাজেটটি ব্যবহার করছে তার প্যারেন্টাল কন্ট্রোল অন করে দিতে হবে। ফলে সন্তান যদি কোনো নিষিদ্ধ অ্যাপ ব্যবহার করে, সাইটে ঢোকে বা গ্রুপে তৎপর হয় তাৎক্ষণিকভাবে তিনি তার নোটিফিকেশন পাবেন।
ডিএমপির সাইবার ক্রাইম ইউনিটের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নাজমুল ইসলাম বলেন, বড় সমস্যা হলো সাইবার অপরাধের ধরন প্রতিনিয়ত পাল্টে যাচ্ছে। আমরা সেই অনুযায়ী তদন্ত, অনুসন্ধান করছি।

Loading...
Loading...
প্রযুক্তির আলো- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: