স্বাস্থ্য সুরক্ষার হাতঘড়ি

হাসান কবির

প্রযুক্তির আলো

স্মার্টফোন জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠছে। নিত্যনতুন ফিচার আর স্বাস্থ্যসেবাকে একেবারে হাতের মুঠোয় এনে দিচ্ছে স্মার্টফোন। সর্বশেষ শাওমি ‘এমআই’ ওয়াচ

2021-06-27T23:15:00+00:00
2021-06-27T10:09:40+00:00
 
  শনিবার, ৪ জুলাই ২০২৬,
২০ আষাঢ় ১৪৩৩
শনিবার, ৪ জুলাই ২০২৬
প্রযুক্তির আলো
স্বাস্থ্য সুরক্ষার হাতঘড়ি
হাসান কবির
প্রকাশ: রোববার, ২৭ জুন, ২০২১, ১১:১৫ পিএম  আপডেট: ২৭.০৬.২০২১ ১০:০৯ এএম
স্মার্টফোন জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠছে। নিত্যনতুন ফিচার আর স্বাস্থ্যসেবাকে একেবারে হাতের মুঠোয় এনে দিচ্ছে স্মার্টফোন। সর্বশেষ শাওমি ‘এমআই’ ওয়াচ রিভলভ অ্যাকটিভ স্পোর্টস দারুণ ভবিষ্যৎ এক পণ্যের আভাস দিচ্ছে। ঘড়ির স্ক্রিন ১.৩৯ ইঞ্চি। অ্যামোলেড ঘরানার। যা উজ্জ্বল আর প্রাণবন্ত অনুভূতির পথচলার সঙ্গী। উজ্জ্বল সূর্যের আলোতেও ঘড়ির পর্দা থাকে অবিচল আলোকিত।

ঘড়ির হোম বোতাম আর ডেডিকেটেড স্পোর্টস বোতাম আছে। স্পোর্টস বোতাম টিপলে ডিভাইসের সব ক্রীড়া মোডের তালিকা প্রদর্শিত হয়। এতে লাল অ্যাকসেন্ট বাটনও আছে।

যদি হোম বোতামে পুশ করা হয় তখন ঘড়ির সব অ্যাপ্লিকেশন দেখা যায়। আবার বোতামটি ধরে রাখার জন্য চাপ দিলে অ্যালেক্সাকে সক্রিয় করবে। এমআই ওয়ার্ল অ্যাপ থেকে সাইন ইন করলে ডিভাইস সব ধরনের তথ্য নির্ভুলভাবে প্রদর্শন করবে।

তা ছাড়া বিশ্বের যেকোনো দেশের আবহাওয়া সম্পর্কে প্রশ্ন করলে চটজলদি সদুত্তর জানিয়ে দেবে। তবে ঘড়িটি ফোনের ওপর নির্ভরশীল। তাই মনে রাখতে হবে ফোনের ব্যাটারি শেষ হয়ে গেছে তো আলেক্সাও কাজ করা বন্ধ করবে। শুধু ব্লুটুথ ৫.০ সংস্করণে সংযোগ আছে। ঘড়িতে ওয়াইফাই সমর্থন নেই।

ঘড়ির ইউজার ইন্টারফেসটি বেশ সহজ। ব্লাড প্রেসার, অক্সিজেন স্যাচুরেশন, হার্ট-রেট মনিটরিং, স্টেপ কাউন্ট, স্ট্রেস এবং স্লিপ লেভেল পরিমাপের মতো উইজেটগুলোয় অ্যাক্সেসের জন্য বাম বা ডান দিকে সোয়াইপিং করলেই হয়ে যায়। তা ছাড়া নির্দেশিত বোতাম চাপলে আর স্বতন্ত্রভাবে অ্যাপ্লিকেশন অ্যাক্সেস করা যায়। ভোক্তার ইউজার ইন্টারফেসটি সহজবোধ্য। ঘড়ির অ্যাপ্লিকেশনের মধ্যে আছে হোয়াটসঅ্যাপ, বার্তা, জিমেইল ছাড়াও সব ধরনের সোশ্যাল নোটিফিকেশন প্রদর্শিত হয়। বলতে গেলে, হাতের মুঠোয় যেন তাবৎ বিশ্বের তথ্যভান্ডার ধরা দেবে।



Loading...
Loading...
প্রযুক্তির আলো- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: