অটোমোবাইল শিল্প উন্নয়নে নীতিমালা

নিজস্ব প্রতিবেদক

ব্যবসা-বাণিজ্য

অটোমোবাইল শিল্প উন্নয়ন নীতিমালা-২০২১ প্রণয়ন করেছে সরকার। শিল্প মন্ত্রণালয় মঙ্গলবার এ নীতিমালার গেজেট প্রকাশ করে। ২০৩০ সালের মধ্যে বাংলাদেশকে অটোমোবাইল

2021-09-23T06:05:41+00:00
2021-09-23T06:05:41+00:00
 
  বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬,
২ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ব্যবসা-বাণিজ্য
অটোমোবাইল শিল্প উন্নয়নে নীতিমালা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২১, ৬:০৫ এএম 
অটোমোবাইল শিল্প উন্নয়ন নীতিমালা-২০২১ প্রণয়ন করেছে সরকার। শিল্প মন্ত্রণালয় মঙ্গলবার এ নীতিমালার গেজেট প্রকাশ করে। ২০৩০ সালের মধ্যে বাংলাদেশকে অটোমোবাইল শিল্প উৎপাদনের আঞ্চলিক কেন্দ্রে পরিণত করার লক্ষ্যে এ নীতিমালা প্রণয়ন করা হয়।

নীতিমালায় বলা হয়েছে, বর্তমান সরকার অটোমোবাইল শিল্পকে একটি অত্যন্ত সম্ভাবনাময় শিল্প খাত হিসেবে বিবেচনা করছে। প্রতিবছর এ খাতে দৃশ্যমান প্রবৃদ্ধি ঘটছে এবং জাতীয় আয়ে যথেষ্ট অবদান রেখে চলেছে।

এতে বলা হয়, শিল্প খাতে সর্বাধুনিক প্রযুক্তির ব্যবহার, মানবসম্পদ এবং সরবরাহ চেইন উন্নয়ন করে আন্তর্জাতিক ক্ষেত্রে সংযোগ বৃদ্ধির মাধ্যমে আরও বেশি উৎপাদনশীলতা দিকে এগিয়ে যাওয়া সম্ভব। এই বিবেচনায় অটোমোবাইল শিল্পের বিকাশে নীতি কৌশল গ্রহণ করা প্রয়োজন।

নীতিমালার উদ্দেশ্যের মধ্যে রয়েছে আন্তর্জাতিক মান ও কর্মপদ্ধতির সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন আঙ্গিকে এ শিল্পের পুনর্গঠন; বর্তমান বিনিয়োগসমূহকে সমন্বিতকরণ এবং নতুন বিনিয়োগে আকর্ষণের জন্য একটি সক্ষম ও বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি; দক্ষতা ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে নতুন প্রযুক্তি ও ব্যবস্থাপনা পদ্ধতির প্রচলনে বিনিয়োগকারীদের উৎসাহ প্রদান; স্থানীয় ও আন্তর্জাতিক ক্রেতাদের মাঝে প্রতিযোগিতামূলক দামে পণ্য সরবরাহ; অটোমোবাইল শিল্প এবং এর সহযোগী বাণিজ্যিক অব্যবসায়ী প্রতিষ্ঠানসমূহের কার্যক্রম সম্প্রসারণ করে নতুন কর্মসংস্থানের মাধ্যমে দারিদ্র্য দূরীকরণ এবং জনস্বাস্থ্য ও পরিবেশ রক্ষার্থে দূষণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ ব্যবস্থার উন্নয়ন সাধন।

নীতিমালায় বলা হয়, ২০৩০ সালের মধ্যে একটি আধুনিক প্রতিযোগিতামূলক এবং টেকসই সরবরাহ চেইন সংবলিত দেশীয় অটোমোবাইল এবং অটো পার্টস শিল্প উৎপাদনে শক্তিশালী ভিত গড়ে তুলতে নতুন বিনিয়োগে আকর্ষণের কার্যক্রম গ্রহণ; যুক্তিসঙ্গত শুল্ক পদ্ধতি প্রবর্তন ও আমদানি-নীতি অবলম্বন; গুণগতমানের অটোমোবাইল শিল্প উৎপাদনে সহায়ক অবকাঠামো গড়ে তোলা; ভোক্তাস্বার্থ নিশ্চিতকরণে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং বাংলাদেশে অটোমোবাইল ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা দরকার।

সময়ের আলো// এসএ

  বিষয়:   অটোমোবাইল শিল্প উন্নয়ন নীতিমালা-২০২১ 


Advertisement
Loading...
Loading...
ব্যবসা-বাণিজ্য- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: