আমদানি বাড়ায় দাম কমেছে পেঁয়াজের

হিলি (দিনাজপুর) প্রতিনিধি

ব্যবসা-বাণিজ্য

চাহিদার তুলনায় আমদানি বেশি ও অতিরিক্ত গরমের কারণে হিলি স্থলবন্দরে কমেছে আমদানিকৃত পেঁয়াজের দাম। বন্দরের পাইকারি বাজারে প্রকারভেদে কেজিতে ৪

2021-09-24T03:07:31+00:00
2021-09-24T03:07:31+00:00
 
  বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬,
২ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ব্যবসা-বাণিজ্য
আমদানি বাড়ায় দাম কমেছে পেঁয়াজের
হিলি স্থলবন্দর
হিলি (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৪ সেপ্টেম্বর, ২০২১, ৩:০৭ এএম 
চাহিদার তুলনায় আমদানি বেশি ও অতিরিক্ত গরমের কারণে হিলি স্থলবন্দরে কমেছে আমদানিকৃত পেঁয়াজের দাম। বন্দরের পাইকারি বাজারে প্রকারভেদে কেজিতে ৪ থেকে ৫ টাকা কমে প্রতিকেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ২৪ থেকে ২৬ টাকা দরে। তবে নাসিকের পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩০ টাকা কেজি দরে। বন্দরে পেঁয়াজসহ আমদানিকৃত সব কাঁচা পণ্য দ্রুত ছাড়করণে সব ধরনের সহযোগিতার আশ্বাস পানামা কর্তৃপক্ষের। 

হিলি স্থলবন্দর আমদানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ হারুন বলেন, দেশের বাজারে পেঁয়াজের দাম স্বাভাবিক রাখতে হিলি স্থলবন্দরের আমদানিকারকরা প্রায় ৫০ হাজার মেট্রিক টন পেঁয়াজ আমদানির আইপি খোলেন। প্রথম দিকে আমদানিকৃত পেঁয়াজবোঝাই ট্রাক ১০ থেকে ১৫টি হিলি বন্দরে প্রবেশ করলেও চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে পেঁয়াজবোঝাই ট্রাকের সংখ্যা। সম্প্রতি ভারত থেকে ৩০-৩৫ ট্রাক পেঁয়াজ বন্দরে প্রবেশ করছে। আর এতে চাহিদার তুলনায় আমদানি বেশি।

অপরদিকে অতিরিক্ত গরমের কারণে বন্দরে কমেছে ক্রেতা সমাগম। ফলে বন্দরের পাইকারি ও খুচরা বাজারে কমেছে আমদানিকৃত পণ্যটির দাম। সপ্তাহের ব্যবধানে ৩০ টাকা কেজির পেঁয়াজ বিক্রি হচ্ছে ২৫ টাকা দরে। এতে বাজার স্থিতিশীল রয়েছে। তবে লোকসানের আশঙ্কা ব্যবসায়ীদের। এদিকে মোকামে পর্যাপ্ত পেঁয়াজের সরবরাহ থাকায় কম পরিমাণে পেঁয়াজ কিনছেন বন্দরের পাইকাররা।

হিলি পানামা পোটের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাব মল্লিক বলেন, হিলি বন্দরে পেঁয়াজসহ আমদানিকৃত সব কাঁচা পণ্য দ্রুত ছাড়করণে সব ধরনের সহযোগিতার আশ্বাস পানামা কর্তৃপক্ষের। চলতি মাসে এখন পর্যন্ত ১০ হাজার ৯০৮ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে এই বন্দর দিয়ে। সরকার রাজস্ব পেয়েছে ২ কোটি ৯৩ লাখ ২৫ হাজার ২৬৭ টাকা।

Advertisement
Loading...
Loading...
ব্যবসা-বাণিজ্য- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: