শিশুদের ডায়াপার ও সচেতনতা

ডা. ফারহানা মোবিন

লাইফস্টাইল

শিশুদের সুরক্ষার জন্য ডায়াপার বেশ উপকারী। পৃথিবীর সব দেশের শিশুদের জন্য ডায়াপার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশেষ করে রাতের বেলা

2021-10-03T03:16:09+00:00
2021-10-03T03:16:09+00:00
 
  মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬,
২৭ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
লাইফস্টাইল
শিশুদের ডায়াপার ও সচেতনতা
ডা. ফারহানা মোবিন
প্রকাশ: রোববার, ৩ অক্টোবর, ২০২১, ৩:১৬ এএম 
শিশুদের সুরক্ষার জন্য ডায়াপার বেশ উপকারী। পৃথিবীর সব দেশের শিশুদের জন্য ডায়াপার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশেষ করে রাতের বেলা ঘুমানোর সময় কিংবা বাসার বাইরে বেড়াতে নিয়ে যাওয়ার সময় ডায়াপার ভীষণ জরুরি। ডায়াপার পরানো হয়- এ ধরনের শিশুদের বেশি যত্ন নিতে হয়। নয়তো ত্বকের সমস্যাসহ বিভিন্ন ধরনের রোগ-জীবাণুর সংক্রমণ হতে পারে। ঘণ্টার পর ঘণ্টা শিশুর কোমল ত্বক ঢেকে থাকে নোংরা, ভেজা ডায়াপারে। যখন শিশুরা দুধের পাশাপাশি শক্ত খাবার খেতে শেখে, তখনই ডায়াপারজনিত অসুখগুলো বেশি দেখা যায়।

শক্ত খাবারে অভ্যস্ত হওয়ার সময় শিশুদের পেটের অবস্থার পরিবর্তন হয়। মলমূত্রের ধরনও হঠাৎ করে পরিবর্তিত হয়। যেসব শিশুর অ্যালার্জির সমস্যা বেশি, তাদেরও ডায়াপার র‍্যাশ হওয়ার ভয় বেশি থাকে। এক্ষেত্রে মা ছাড়াও যিনি শিশুকে যত্ন করেন, তাকে বিশেষ যত্নশীল হতে হবে। কারণ ‘ডায়াপার র‍্যাশ’ শিশুদের জন্য বিশেষ ভোগান্তির কারণ। ডায়াপার র‍্যাশ দেখতে লালচে দানা বা ঘামাচির মতো। র‍্যাশ উঠলে একই সঙ্গে চুলকায় আর ব্যথা করে। শিশুর দেহের যে অংশগুলো ডায়াপার দিয়ে ঢাকা থাকে সে অংশেই র‍্যাশ ওঠে। সাধারণত নবজাতক ও দুই বছরের নিচের শিশুদের এই র‍্যাশ হয় বেশি। তবে বড় শিশুদেরও হতে পারে পরিচ্ছন্নতার অভাবে।

র‍্যাশ প্রতিরোধে যা করতে হবে
* মা বা যিনি শিশুকে পরিচর্যা করেন তাকে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে হবে। তার দেহে কোনো ছোঁয়াচে চর্ম বা অন্যান্য রোগ থাকলে শিশুও তাতে আক্রান্ত হতে পারে।
* যতবার ডায়াপার পরিবর্তন করবেন, ততবার পরিচর্যাকারীর হাত সাবান দিয়ে ধুয়ে নিতে হবে।
* ডায়রিয়া চলার সময় শিশুর প্রতি হতে হবে আরও যত্নশীল।
* ভেজা গায়ে শিশুকে ডায়াপার পরাবেন না। গোসল বা শরীর মোছানোর পর শিশুর ত্বক ভালোভাবে শুকিয়ে গেলে তবেই ডায়াপার পরান। 
* নোংরা ডায়াপার খুলে ফেলার পর ত্বকের ভেজা স্থান অবশ্যই ভেজা টিস্যু বা খুব নরম (সুতি) কাপড় দিয়ে মুছে ফেলতে হবে।
* একটানা সাধারণত চার ঘণ্টার বেশি একই ডায়াপার পরিয়ে রাখা উচিত নয়। প্রতি দুই ঘণ্টা পরপর দেখবেন শিশু ডায়াপার ভিজিয়ে ফেলেছে কি না।
* অনেক সময় ডায়াপার খোলার পরে দেখা যায়, তা শুকনাই রয়ে গেছে। অনেকে এটি রোদে শুকিয়ে আবার ব্যবহার করেন। যা একদম ঠিক নয়। এতে রোগ-জীবাণু আক্রমণের আশঙ্কা বেশি থাকে।
* মেয়াদ উত্তীর্ণ ডায়াপার কখনই ব্যবহার করবেন না। কেনার আগে অবশ্যই মেয়াদ দেখে নিতে হবে।
* ডায়াপার খোলার পর সঙ্গে সঙ্গেই আরেকটি পরাবেন না। শিশুর ত্বকে কিছুক্ষণ বাতাস লাগাতে হবে। তারপর সম্ভব হলে হালকা করে পাউডার দিয়ে দিতে পারেন। এতে র‍্যাশ হওয়ার আশঙ্কা কিছুটা কমবে। তবে পাউডারে শিশুর অ্যালার্জি আছে কি না, বুঝে নেওয়াটা ভীষণ জরুরি।
* ডায়াপার ছাড়া অপরিচ্ছন্ন কাপড় থেকেও র‍্যাশ হতে পারে। তাই নবজাতক ও শিশুকে পরিষ্কার, জীবাণুমুক্ত কাপড় পরাতে হবে।
* ডায়াপারের প্যাকেট খোলার পরে খোলা প্যাকেটে যেন পিঁপড়া, তেলাপোকা বা অন্য পোকামাকড় ঢুকে না যায়, তার দিকে খেয়াল রাখুন।
* র‍্যাশের কারণে শিশু খুব অস্বস্তি বোধ করলে তাকে চিকিৎসকের কাছে নিয়ে যেতে হবে ও পরামর্শ গ্রহণ করতে হবে।

লেখক : জেনারেল প্র্যাকটিশনার


  বিষয়:   ডা. ফারহানা মোবিন  শিশুদের ডায়াপার  স্বাস্থ্য  টিপস 


Loading...
Loading...
লাইফস্টাইল- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: