বিজয়ের সুবর্ণ জয়ন্তীতে অধিকাংশ শোরুমে নেই ‘বিশেষ আয়োজন’

রুকাইয়া জহির

লাইফস্টাইল

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও ৫০তম বিজয় দিবস উপলক্ষে রাজধানীর ফ্যাশনহাউজগুলোতে দেখা গেছে প্রচুর ক্রেতার ভিড়।বুধবার (১৫ ডিসেম্বর) রাজধানীর বিভিন্ন শোরুম ঘুরে

2021-12-16T13:03:03+00:00
2021-12-16T13:03:03+00:00
 
  শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬,
১০ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
লাইফস্টাইল
বিজয়ের সুবর্ণ জয়ন্তীতে অধিকাংশ শোরুমে নেই ‘বিশেষ আয়োজন’
বিজয়ের ৫০ বছর
রুকাইয়া জহির
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর, ২০২১, ১:০৩ পিএম 
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও ৫০তম বিজয় দিবস উপলক্ষে রাজধানীর ফ্যাশনহাউজগুলোতে দেখা গেছে প্রচুর ক্রেতার ভিড়। 

বুধবার (১৫ ডিসেম্বর) রাজধানীর বিভিন্ন শোরুম ঘুরে দেখা গেছে এই চিত্র। তবে বেশির ভাগ ফ্যাশন হাউজে দেখা যায়নি সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিশেষ কোনো আয়োজন। দেশি দশের অঞ্জন'স এর শোরুম ঘুরে দেখা যায় ক্রেতাদের ভিড়। 

অঞ্জন্স ব্রাঞ্চ ম্যানেজার রেজাউল করিম হাসান জানান, বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে তারা এই দিনকে কেন্দ্র করে মাথার ব্যান্ড,মাস্ক, টিশার্ট এবং কুর্তি ডিজাইন করেছেন। এ ছাড়া প্রতিবছর স্বাধীনতা দিবস, ২১ফেব্রুয়ারি এবং নববর্ষেও এরকম আয়োজন করা হয় । তারা ক্রেতার ভালো সাড়াও পান বলে জানান।

এমনকি বিশেষ আয়োজনের প্রায় সব পণ্যই বিক্রি হচ্ছে এবং শেষের দিকে না পেয়ে অনেক ক্রেতাকে ফিরে যেতেও দেখা গেছে ।

এ প্রসঙ্গে বিশ্বরঙ-এর সত্ত্বাধিকারী বিপ্লব সাহা বলেন, আমরা সুবর্ণজয়ন্তী উপলক্ষে ছেলেমেয়ে উভয়ের জন্য বিশেষ টি-শার্ট রেখেছি।


বেশির ভাগ ফ্যাশন হাউসে এই আয়োজন না থাকার কারণ জিজ্ঞেস করা হলে বিপ্লব সাহা বলেন, আসলে বিজয়ের ৫০ যখন পেরিয়ে যাবে, তখন ৫০ লেখা পোশাক কেউ কিনতে চাইবে না, সেই পোশাকগুলো নিয়ে ব্যবসায়ীরা ক্ষতির সম্মুখীন হবেন, এটা ভেবে হয়তো রাখা হয়নি।

বিশ্বরঙ কী ভেবে রেখেছে জানতে চাওয়া হলে তিনি বলেন, মূলত দেশপ্রেম এবং দায়বদ্ধতা থেকে তারা এই বিশেষ ডিজাইন করেছেন। 

তবে উল্টো চিত্র দেখা গেছে বাকি ফ্যাশন হাউজগুলো ঘুরে। 

ফ্যাশন হাউস আড়ং-এর এক কর্মকর্তা বলেন, এবার স্পেশালি হাইলাইট করার মতো ওরকম কিছু আসেনি, তবে লাল সবুজের বিভিন্ন কালেকশন আছে। 

এ বিষয়ে প্রতিষ্ঠানটির প্রধান জনসংযোগ কর্মকর্তা রেদোয়ান আহমেদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি মন্তব্য করতে অস্বীকৃতি জানান। এ ছাড়া কোনো প্রতিবেদন করার জন্য তাদের সঙ্গে ২-৩ দিন আগে যোগাযোগ করতে হবে বলেও জানান তিনি। 

ফ্যাশন হাউস ইয়েলোর সিনিয়র কম্পিউটার অপারেটর তুহিন বলেন, বিজয় দিবস উপলক্ষে লাল সবুজ পাঞ্জাবি ও পলো আছে, কিন্তু সুবর্ণজয়ন্তীর কিছু এখনো আসেনি।

গ্রামীণ ইউনিক্লোর ব্রাঞ্চ ম্যানেজার শাহজালাল বলেন, কালার টাচ রেখে কিছু কালেকশন আছে, তবে সুবর্ণজয়ন্তী উপলক্ষে নেই। ইউনিক্লো কখনও দিবসভিত্তিক কোনো লেখা বা প্রিন্ট করে কোনো প্রোডাকশন আনে না। এ জন্য বিজয় দিবসেও নেই।

এ বিষয়ে কে ক্রাফটের ম্যানেজমেন্ট ট্রেইনি অরিন আক্তার জানান, তাদের টিশার্ট ছিল, শেষ হয়ে গেছে। 

ইনফিনিটির এসিস্ট্যান্ট ম্যনেজার সুব্রত রাহু এ প্রতিবেদককে বলেন, উইন্টারের কেনাকাটার চাপ বেশি, বিজয় দিবস উপলক্ষে সেরকম কিছু নেই।

সাদাকালো'র ব্রাঞ্চ ম্যানেজার সাখাওত হোসেন বলেন, পঞ্চাশতম বিজয় দিবস উপলক্ষ করে কিছু নেই। তবে তাদের সহযোগী প্রতিষ্ঠান 'বেয়ন্ড সাদাকালো ' লাল সবুজ থিমে কিছু পোশাক ডিজাইন করেছে। 

/আরজেড/জেডও/

  বিষয়:   বিজয়ের ৫০ বছর 


Advertisement
Loading...
Loading...
লাইফস্টাইল- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: