দুধ-কলা একসঙ্গে খেলে ক্ষতি হয়?

জীবন যখন যেমন ডেস্ক

লাইফস্টাইল

কলা এবং দুধ দুটিই পুষ্টিকর খাবার। কলায় প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, পটাশিয়াম মেলে। কলা বেশ ভালো কর্মশক্তি জোগায়। কলা খেলে অনেকক্ষণ

2021-11-19T13:28:20+00:00
2021-11-19T13:28:20+00:00
 
  শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬,
১০ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
লাইফস্টাইল
দুধ-কলা একসঙ্গে খেলে ক্ষতি হয়?
জীবন যখন যেমন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৯ নভেম্বর, ২০২১, ১:২৮ পিএম 
কলা এবং দুধ দুটিই পুষ্টিকর খাবার। কলায় প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, পটাশিয়াম মেলে। কলা বেশ ভালো কর্মশক্তি জোগায়। কলা খেলে অনেকক্ষণ পেট ভরা থাকে। অন্যদিকে দুধ অত্যন্ত জরুরি একটি খাদ্য। এতে রয়েছে প্রোটিন, ক্যালসিয়াম। কিন্তু দুধ আর কলা একসঙ্গে খেলে উপকার নাকি ক্ষতি হয় বিষয়টি অনেকের অজানা। পুষ্টিবিদরা বলছেন, দুধ আর কলা একসঙ্গে খেলে তা পাচন প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করতে পারে। এমনকি দুটি খাবারের সব পুষ্টিগুণ নষ্টও হয়ে যেতে পারে।

সাধারণত যেকোনো ফল সন্ধ্যার আগে খেয়ে নেওয়া ভালো। না হলে অম্বলের সমস্যা দেখা দিতে পারে। কিন্তু অনেকেই কলা রাতের খাবারের সঙ্গেও খান। এতে খুব একটা অ্যাসিডিটির সমস্যা হয় না।

অনেকেই দুধের সঙ্গে কলা মিশিয়ে শেক বানিয়ে পান করেন। আবার অনেকে এর বিরুদ্ধে। স্বাস্থ্য বিশেষজ্ঞদের কেউ কেউ কলা ও দুধ একসঙ্গে খাওয়ার একেবারে পক্ষপাতী নন। তাদের পরামর্শ, খেতে চাইলে প্রথমে দুধ পান করা উচিত। তার ২০ মিনিট পর কলা খাওয়া যেতে পারে। তবে কলা আর দুধের মিল্কশেক খেলে তাতে ঘুমের ওপরও প্রভাব পড়তে পারে।

অন্যদিকে একদল স্বাস্থ্য বিশেষজ্ঞের মতে, যারা ওজন বাড়াতে চান, নিয়মিত কায়িক শ্রম করেন, তাদের জন্য কলা ও দুধের মিশ্রণ অত্যন্ত উপকারী। তবে কোনো ব্যক্তির হাঁপানি বা অ্যালার্জির কারণে কফ জমার সমস্যা থাকলে বা শ^াসকষ্ট হলে তাদের কলা ও দুধ একসঙ্গে কখনই খাওয়া উচিত নয়।

Advertisement
Loading...
Loading...
লাইফস্টাইল- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: