চীন থকে ‘অতি শক্তিশালী’ ২৫ যুদ্ধবিমান কিনল পাকিস্তান

সময়ের আলো অনলাইন

আন্তর্জাতিক

চীনের তৈরি ২৫টি বহুমাত্রিক জে-১০সি যুদ্ধবিমানের একটি পুরো স্কোয়াড্রন গঠন করেছে পাকিস্তান। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ আহমেদ বুধবার বলেছেন, ২০২২

2021-12-31T08:45:30+00:00
2021-12-31T08:45:30+00:00
 
  মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬,
৩০ আষাঢ় ১৪৩৩
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
চীন থকে ‘অতি শক্তিশালী’ ২৫ যুদ্ধবিমান কিনল পাকিস্তান
সময়ের আলো অনলাইন
প্রকাশ: শুক্রবার, ৩১ ডিসেম্বর, ২০২১, ৮:৪৫ এএম 
চীনের তৈরি ২৫টি বহুমাত্রিক জে-১০সি যুদ্ধবিমানের একটি পুরো স্কোয়াড্রন গঠন করেছে পাকিস্তান। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ আহমেদ বুধবার বলেছেন, ২০২২ সালের ২৩ মার্চ পাকিস্তানের আগামী প্রজাতন্ত্র দিবসের সামরিক মহড়ায় বিমানগুলো যোগ দেবে। এনডিটিভি। 

বিশেষজ্ঞরা মনে করছেন, ভারত ফ্রান্সের যুদ্ধবিমান রাফাল কিনেছে; সেটার পাল্টা জবাবে পাকিস্তান তাদের দেশের প্রতিরক্ষা শক্তি বাড়াতে চীন থেকে ২৫ যুদ্ধবিমান কেনার এই সিদ্ধান্ত নিয়েছে।

শেখ রশিদ আহমেদ নিজের শহর রাওয়ালপিন্ডিতে সাংবাদিকদের বলেছেন, ২৩ মার্চের অনুষ্ঠানে জে-১০সি যুদ্ধবিমানগুলোর ফ্লাইপাস্ট হবে। ওই অনুষ্ঠানে বেশ কয়েকজন ভিআইপি অতিথি যোগ দেবেন।

চীনের সবচেয়ে সক্ষম যুদ্ধবিমানগুলোর মধ্যে জে-১০সি অন্যতম বলে মনে করা হয়। এটি যে কোনো আবহাওয়ায় ভূমিকা রাখতে সক্ষম। পাকিস্তান ও চীনের গত বছরের ২০ দিনের যৌথ মহড়ায় যুদ্ধবিমানটি অংশ নিয়েছিল। তখন পাকিস্তানের বিশেষজ্ঞরা বিমানগুলো পর্যবেক্ষণ করার সুযোগ পেয়েছেন।

প্রসঙ্গত, বিমানবাহিনীর সক্ষমতা বাড়াতে ভারত পাঁচ বছর আগে ফ্রান্সের সঙ্গে ৩৬টি রাফাল যুদ্ধবিমান কেনার চুক্তি করে। তারপর থেকেই যুক্তরাষ্ট্রের তৈরি এফ-১৬এস যুদ্ধবিমান থাকা সত্ত্বেও আকাশ প্রতিরক্ষা শক্তি আরো বাড়াতে পাকিস্তান তৎপর হয়ে ওঠে।

/এসএ


  বিষয়:   পাকিস্তান  চীন  ভারত 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: