ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের শ্রীনগর এলাকায় নিরাপত্তা বাহিনীর সাথে বন্দুকযুদ্ধে ৩ জন নিহত হয়েছে। এ ঘটনায় ৩ জন পুলিশ ও সিআরপিএফ জওয়ান আহত হয়েছে। বৃহস্পতিবার রাতে পান্থচক এলাকায় এ হতাহতের ঘটনা ঘটেছে। পুলিশ সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে এ তথ্য জানানো হয়।