মসজিদুল হারাম ও মসজিদে নববীতে ফের করোনা বিধিনিষেধ

সময়ের আলো অনলাইন

আন্তর্জাতিক

করোনার নতুন ধরন `ওমিক্রন'-এর সংক্রমণ বেড়ে যাওয়ায় সৌদি আরবের পবিত্র দুই মসজিদ, মসজিদুল হারাম ও মসজিদে নববীতে মাস্ক পরা ও

2021-12-31T14:05:08+00:00
2021-12-31T14:05:08+00:00
 
  বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬,
৬ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
মসজিদুল হারাম ও মসজিদে নববীতে ফের করোনা বিধিনিষেধ
সময়ের আলো অনলাইন
প্রকাশ: শুক্রবার, ৩১ ডিসেম্বর, ২০২১, ২:০৫ পিএম 
করোনার নতুন ধরন `ওমিক্রন'-এর সংক্রমণ বেড়ে যাওয়ায় সৌদি আরবের পবিত্র দুই মসজিদ, মসজিদুল হারাম ও মসজিদে নববীতে মাস্ক পরা ও সামাজিক দূরত্ব নিয়ম ফের চালু করা হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) থেকে তা কার্যকর হয়েছে।

বুধবার (২৯ ডিসেম্বর) এক ঘোষণায় সৌদি কর্তৃপক্ষ জানায়, মসজিদুল হারামে মুসল্লি ও ওমরাহ পালনকারীদের সামাজিক দূরত্ব মেনে চলার নিয়ম পুনরায় জারি করা হবে। বৃহস্পতিবার স্থানীয় সময় ভোর ৭টা থেকে নতুন বিধি কার্যকর হবে। মসজিদে মুসল্লিদের প্রবেশে সংখ্যা কমানো হবে কি-না, তা জানানো হয়নি।

গত অক্টোবরে এই দুই মসজিদ থেকে স্বাস্থ্যবিধি শিথিল করেছিল সৌদি আরব। তবে দেশটিতে নতুন করে বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণ। বৃহস্পতিবার ৭৫২ জন আক্রান্ত হয়েছেন এবং একজন মারা গেছেন। সৌদিতে করোনায় এ পর্যন্ত পাঁচ লাখ ৫৫ হাজার ৪১৭ জন আক্রান্ত এবং মারা গেছেন আট হাজার ৮৭৫ জন।

/এসএ
Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: