নাপাকির পরিচয় ও পবিত্র হওয়ার উপায়

ইসলামের আলো ডেস্ক

ইসলামের আলো

মানুষের শরীর থেকে যেসব জিনিস বের হওয়ার কারণে শরীর নাপাক হয়ে যায়, অথবা যেসব দ্রব্য কোনো পাক বস্তুতে লাগলে নাপাক

2022-01-07T07:02:49+00:00
2022-01-07T07:02:49+00:00
 
  রবিবার, ৭ জুন ২০২৬,
২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
রবিবার, ৭ জুন ২০২৬
ইসলামের আলো
নাপাকির পরিচয় ও পবিত্র হওয়ার উপায়
ইসলামের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৭ জানুয়ারি, ২০২২, ৭:০২ এএম   (ভিজিট : ৫৫৫১)
মানুষের শরীর থেকে যেসব জিনিস বের হওয়ার কারণে শরীর নাপাক হয়ে যায়, অথবা যেসব দ্রব্য কোনো পাক বস্তুতে লাগলে নাপাক হয়ে যায় তাকে ‘নাজাসাত’ নাপাকি বা অপবিত্রতা বা অপবিত্র জিনিস বলা হয়। নামাজসহ যেকোনো ইবাদতের আগে এসব নাজাসাত থেকে নিজেকে পবিত্র করে নেওয়া আবশ্যক। এটা প্রায় মানুষই জানেন। তবে অনেকের মধ্যে কিছু প্রশ্ন জাগ্রত হয়, যেমন নাপাকি কত প্রকার ও কী কী? এবং নাপাকির ক্ষমাযোগ্য পরিমাণ কতটুকু?

নাপাকি থেকে পবিত্র হওয়ার পদ্ধতি কত প্রকার ও কী কী? মনে রাখতে হবে নাপাকি প্রধানত দুই প্রকার- ১. নাজাসাতে গলিজা, অর্থাৎ যে নাপাকির হুকুম শক্ত। ২. নাজাসাতে খফিফা; যে নাপাকির হুকুম কিছ্টুা হালকা। নাজাসাতে গলিজা আবার দুই প্রকার- ১. তরল নাপাকি; যেমন মানুষের পেশাব, রক্ত, বীর্য ইত্যাদি। ২. গাঢ় বা শক্ত নাপাকি; যেমন মানুষের মল, পশুর পায়খানা ইত্যাদি। নাজাসাতে গলিজার মধ্যে যেগুলো তরল তা এক দেরহাম (তথা গোলাকৃতভাবে কাঁচা টাকা পরিমাণ, যা হাতের তালুর নিচু স্থান পরিমাণ হয়) পরিমাণ বা তার কম শরীর বা কাপড়ে লেগে গেলে কাপড় বা শরীর নাপাক হবে না। তদ্রুপ নাজাসাতে গলিজার মধ্যে শক্ত নাপাকি এক সিকি পর্যন্ত অর্থাৎ ৪.৩৭ গ্রাম পরিমাণ বা এর কম কাপড় বা শরীরে লাগলে তা নাপাক হবে না। অবশ্য নাপাকি দূর করা সম্ভব হলে এ পরিমাণ নাজাসাতে গলিজা নিয়ে নামাজ পড়া মাকরুহ তাহরিমি হবে। 

আর নাজাসাতে খফিফা শরীর বা কাপড়ের যে অঙ্গে লেগেছে তার চার ভাগের এক ভাগের কম হলে কাপড় নাপাক হবে না। অবশ্য এ নাপাকি ধোয়ার ব্যবস্থা থাকলে তা নিয়ে নামাজ আদায় করা মাকরুহ তাহরিমি হবে। উল্লেখ্য, রক্ত বা পায়খানা শরীর বা কাপড়ে লাগলে তা এমনভাবে ধৌত করতে হবে যেন নাপাকি পরিপূর্ণ দূর হয়ে যায়। এক্ষেত্রে তিনবার ধোয়া জরুরি নয়। তিনবারের কমে যদি নাপাকি চলে যায় তবু পাক হয়ে যাবে। অবশ্য এক্ষেত্রেও তিনবার ধোয়া ভালো। আর তরল নাপাকি লাগলে তা বালতি বা ছোট বদ্ধ জায়গার পানি দ্বারা পবিত্র করতে চাইলে তিনবার ধৌত করা এবং প্রত্যেক বার নিংড়ানো জরুরি। হ্যাঁ, যদি এমন কাপড় বড় পুকুরে ভালোভাবে ধৌত করা হয় কিংবা ছোট বদ্ধ জায়গায় না ধুয়ে নাপাকির ওপর অধিক পরিমাণ পানি ঢালা হয় কিংবা এ কাপড়ের ওপর দিয়ে প্রচুর পরিমাণ 

পানি প্রবাহিত হয়ে যায়, যার দ্বারা নাপাকি দূর হয়ে  যাওয়ার প্রবল ধারণা হয় তবে তিনবার ধোয়া ও নিংড়ানো ছাড়াই পাক হয়ে যায়।



Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: