জানাজার নামাজে ভুলে পাঁচ তাকবির দিলে করণীয়

ইসলামের আলো ডেস্ক

ইসলামের আলো

জিজ্ঞাসা : আমরা জানি, জানাজার নামাজ চার তাকবিরে আদায় করতে হয়। ইমাম-মুসল্লি সবার জন্যই এ চার তাকবির বলা ফরজ। তবে

2022-02-21T06:02:35+00:00
2022-02-21T06:02:35+00:00
 
  বুধবার, ১৭ জুন ২০২৬,
৩ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১৭ জুন ২০২৬
ইসলামের আলো
জানাজার নামাজে ভুলে পাঁচ তাকবির দিলে করণীয়
ইসলামের আলো ডেস্ক
প্রকাশ: সোমবার, ২১ ফেব্রুয়ারি, ২০২২, ৬:০২ এএম   (ভিজিট : ৬১৬৪)
জিজ্ঞাসা : আমরা জানি, জানাজার নামাজ চার তাকবিরে আদায় করতে হয়। ইমাম-মুসল্লি সবার জন্যই এ চার তাকবির বলা ফরজ। তবে আমাদের মসজিদের ইমাম সাহেব একবার জানাজায় চার তাকবিরের পর ভুলে আরও এক তাকবির বলে ফেলেন। এখন আমার জানার বিষয় হচ্ছে, আমাদের ওই জানাজা কি আদায় হয়েছে? আর এ ক্ষেত্রে মুক্তাদিদের করণীয় কী?
মাসুম দিনাজপুর


জবাব : জানাজার চার তাকবিরের বেশি বলা ভুল। তবে এ ভুলের কারণে নামাজ নষ্ট হয় না। তাই ওই জানাজা আদায় হয়ে গেছে। জানাজায় যেহেতু রুকু-সেজদা নেই, তাই সাহু সেজদাও করতে হবে না। আর এ ক্ষেত্রে ওয়াজিব তরক বা বিলম্বও পাওয়া যায়নি। আর ইমাম যদি কখনও চার তাকবিরের বেশি বলে ফেলেন, তাহলে মুকতাদিরা অতিরিক্ত তাকবিরের ক্ষেত্রে ইমামের অনুসরণ না করে চুপ থাকবে। অতঃপর ইমাম যখন সালাম ফেরাবেন তখন মুকতাদিগণও তার সঙ্গে সালাম ফেরাবে। (শরহুল মুনইয়া : ৫৮৬; আদ্দুররুল মুখতার : ২/২১৪; আলমুহিতুল বুরহানি : ৩/৭৫)





Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: