বিগত বছরের বকেয়া জাকাতের হিসাব

ইসলামের আলো ডেস্ক

ইসলামের আলো

জাকাত ইসলামের অন্যতম রোকন বা স্তম্ভ। অধিক সওয়াবের আশায় অনেকে রমজান মাসে জাকাত আদায় করে থাকেন। যদিও জাকাতের সঙ্গে রমজানের

2022-04-17T04:12:59+00:00
2022-04-17T04:12:59+00:00
 
  বুধবার, ১২ আগস্ট ২০২৬,
২৮ শ্রাবণ ১৪৩৩
বুধবার, ১২ আগস্ট ২০২৬
ইসলামের আলো
বিগত বছরের বকেয়া জাকাতের হিসাব
ইসলামের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ১৭ এপ্রিল, ২০২২, ৪:১২ এএম 
জাকাত ইসলামের অন্যতম রোকন বা স্তম্ভ। অধিক সওয়াবের আশায় অনেকে রমজান মাসে জাকাত আদায় করে থাকেন। যদিও জাকাতের সঙ্গে রমজানের সম্পর্ক নেই, তবু এই মাসে জাকাত আদায় করা অধিক সওয়াবের কাজ।

জাকাত মানুষের সম্পদ পবিত্র করে, দারিদ্র্য মোচন করে, উৎপাদন বৃদ্ধি করে, অর্থনৈতিক বৈষম্য হ্রাস করে এবং সমাজে শান্তি আনে। কিন্তু না জানার কারণে বা অবহেলায় অনেকে সঠিক সময়ে জাকাত আদায় করেন না। বছরের পর বছর জাকাত অনাদায় থেকে যায়। অথচ প্রতিবছরই সে জাকাত দেওয়ার মতো পূর্ণ নেসাবের মালিক ছিল। এখন অতীতের এসব বকেয়া জাকাত কীভাবে আদায় করতে হবে। এর পদ্ধতিই বা কী?

আসলে স্বর্ণ বা রুপার সঙ্গে নগদ অর্থের মালিক হলে এবং তার ওপর এক বছর অতিবাহিত হলে স্বর্ণ বা রুপার দাম ধরে তার সঙ্গে নগদ অর্থ যোগ করে ৫২.৫ তোলা রুপার সমমূল্য হলে জাকাত প্রদান করা জরুরি।

এ হিসাবে জাকাত আদায় করার পদ্ধতি হলো, বিগত প্রতিবছর যে টাকা ও স্বর্ণ ছিল তার ৪০ ভাগের ১ ভাগ জাকাত দিতে হবে। অর্থাৎ ছয় ভরি স্বর্ণের মূল্য ও ৫ হাজার টাকা যোগ করলে যা হয় তার ৪০ ভাগের এক ভাগ জাকাত দিতে হবে। আল্লাহ বোঝার ও আমল করার তওফিক দিন। আমিন। (হেদায়া : ২/৩৫; ফাতাওয়া আলমগিরি : ১/১৭৯)


Loading...
Loading...
ইসলামের আলো- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: