প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি; ধামরাইয়ে ছাত্রলীগের বিক্ষোভ

ধামরাই (ঢাকা) প্রতিনিধি

সারাদেশ

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তির প্রতিবাদের পাশাপাশি ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের শাস্তির দাবিতে বিক্ষোভ

2022-05-24T20:24:29+00:00
2022-05-24T20:24:29+00:00
 
  শনিবার, ২৭ জুন ২০২৬,
১৩ আষাঢ় ১৪৩৩
শনিবার, ২৭ জুন ২০২৬
সারাদেশ
প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি; ধামরাইয়ে ছাত্রলীগের বিক্ষোভ
ধামরাই (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৪ মে, ২০২২, ৮:২৪ পিএম 
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তির প্রতিবাদের পাশাপাশি ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ধামরাই উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। মঙ্গলবার (২৪ মে) বিকেলে ধামরাই উপজেলা ছাত্রলীগের কার্যালয় বাথুলি এক্সেলের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে কেবিসি এগ্ৰো ইন্ডাস্ট্রির সামনে শেষ হয়।

পরে সংক্ষিপ্ত সমাবেশে ধামরাই উপজেলা ছাত্রলীগের সাবেক ১ নং যুগ্ম আহ্বায়ক রবিউল আওয়াল রুবেল বলেন, ধামরাই উপজেলা ছাত্রলীগ স্বাধীনতাবিরোধী সকল অপশক্তির ষড়যন্ত্র মোকাবিলা করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন বাস্তবায়নে সর্বদা প্রস্তুত আছে। ছাত্রদলের সন্ত্রাসীরা আমাদের নেত্রীকে নিয়ে যে কটূক্তি করেছে, তার উত্তম জবাব দেওয়া হবে।

এ সময় অন্য বক্তারা বলেন, আমাদের আবেগের ও আশ্রয়স্থল দেশরত্ন শেখ হাসিনাকে নিয়ে দেওয়া ঔদ্ধত্যপূর্ণ নেতিবাচক বক্তব্যের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। একই সঙ্গে ধামরাই থেকে ছাত্রদলকে এই মুহূর্ত থেকে অবাঞ্ছিত ঘোষণা করছি।

ছাত্রদল সন্ত্রাসীদের রাজপথে উত্তম জবাব দেওয়া হবে উল্লেখ করে তারা বলেন, বাঙালির আশা-আকাঙ্ক্ষার বাতিঘর শেখ হাসিনার চলার পথ মসৃণ রাখার জন্য আমরা নিজেদের রাজপথে উৎসর্গ করার জন্য তৈরি আছি।

এফএইচ


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: