প্রবৃদ্ধি ধরে রাখার গতানুগতিক বাজেট : জাসদ

নিজস্ব প্রতিবেদক

বাজেট

২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেট প্রবৃদ্ধি ধরে রাখার গতানুগতিক বলে অভিমত দিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ। শুক্রবার এক বিবৃতিতে দলটির সভাপতি হাসানুল

2022-06-10T19:21:44+00:00
2022-06-10T19:21:44+00:00
 
  বুধবার, ২২ জুলাই ২০২৬,
৭ শ্রাবণ ১৪৩৩
বুধবার, ২২ জুলাই ২০২৬
বাজেট
প্রবৃদ্ধি ধরে রাখার গতানুগতিক বাজেট : জাসদ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১০ জুন, ২০২২, ৭:২১ পিএম 
২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেট প্রবৃদ্ধি ধরে রাখার গতানুগতিক বলে অভিমত দিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ। শুক্রবার এক বিবৃতিতে দলটির সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার বলেন, প্রস্তাবিত এই বাজেট মূল্যস্ফীতিতে ক্রয়ক্ষমতা হারানো সাধারণ মানুষের জন্য কোনো স্বস্তির খবর নেই।

তারা বলেন, যেখানে অর্থমন্ত্রী নিজেই বেশ কয়েকটি গুরুতর বৈশ্বিক ও অভ্যন্তরীণ সংকট এবং তা থেকে অনিশ্চয়তার কথা স্বীকার করেছেন, সেখানে বাজেটে কেবলমাত্র প্রবৃদ্ধি ধরে রাখার গতানুগতিক লক্ষ্য নির্ধারণ করা ভুল।

তারা আরও বলেন, এখান থেকে বেড়িয়ে এসে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা, জীবিকা রক্ষা, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণ, সামাজিক সুরক্ষা খাতের সম্প্রসারণ এবং কর্মসৃজনের উপর গুরুত্ব দিয়ে বাজেট প্রণয়নে রাজনৈতিক-অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি ও কাঠামোগত পরিবর্তন আনা জরুরি।

তারা বলেন, শহর-গ্রামের গরীব, শ্রমজীবী, কর্মজীবী মানুষদের জন্য সার্বজনীন রেশনিং ব্যবস্থা, সার্বজনীন খাদ্য নিরাপত্তা, সার্বজনীন জনস্বাস্থ্য সেবা, সার্বজনীন শিক্ষা, স্বল্পমূল্যে দ্রুত গতিসম্পন্ন ইন্টারনেট ব্যবহারের সার্বজনীন ব্যবস্থা চালু করতে বিশেষ পদক্ষেপ গ্রহণের বিষয়টি বাজেট প্রস্তাবনায় অনুপস্থিত।

জাসদ নেতৃদ্বয় বলেন, প্রস্তাবিত বাজেটে যে বিপুল পরিমাণ ঘাটতি তা মোকাবিলায় বৈদেশিক ও অভ্যন্তরীণ উৎস থেকে ঋণ নেওয়া সামগ্রিক অর্থনীতির ওপর বড় চাপ তৈরি করবে।

ঘাটতি মোকাবিলায় রাষ্ট্রীয় সম্পদের অপচয়-ভোগ-বিলাস-লুটপাট বন্ধ করা, কালো টাকা এবং বিদেশে পাচার করা টাকা উদ্ধার করে বাজেয়াপ্ত করার পদক্ষেপ নেওয়ার দাবি জানান নেতারা।

কর ন্যায্যতা প্রতিষ্ঠার পাশাপাশি করের আওতার বাইরে থাকা ব্যক্তি শ্রেণিতে ১ কোটি টাকা কর প্রদানে সক্ষম এমন ৫ লক্ষ কোটিপতিকে করের আওতায় আনার দাবি জানান জাসদ নেতারা।

এফএইচ



Loading...
Loading...
বাজেট- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: