স্বাস্থ্যখাতে বরাদ্দের পরিমাণ বেশি না হলেও ‘সন্তুষ্ট’ মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

বাজেট

দেশে করোনার কারণে গত দুই বছর স্বাস্থ্য খাতে জরুরি প্রয়োজনে ১০ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হলেও চলতি অর্থবছরের প্রস্তাবিত

2022-06-10T19:28:52+00:00
2022-06-10T19:28:52+00:00
 
  বুধবার, ২২ জুলাই ২০২৬,
৭ শ্রাবণ ১৪৩৩
বুধবার, ২২ জুলাই ২০২৬
বাজেট
স্বাস্থ্যখাতে বরাদ্দের পরিমাণ বেশি না হলেও ‘সন্তুষ্ট’ মন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১০ জুন, ২০২২, ৭:২৮ পিএম 
দেশে করোনার কারণে গত দুই বছর স্বাস্থ্য খাতে জরুরি প্রয়োজনে ১০ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হলেও চলতি অর্থবছরের প্রস্তাবিত বাজেটে এবার তা অর্ধেকে নামিয়ে তা ৫ হাজার কোটি টাকা করা হয়েছে। তবে বরাদ্দের পরিমাণ বেশি না হলেও ‘সন্তুষ্ট’ প্রকাশ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, স্বাস্থ্যের বাজেট নিয়ে আমরা সন্তুষ্ট। আমাদের বাজেট অন্তত সময়োপযোগী। এটি নিয়ে আমরা সকলেই মোটামুটি খুশি।

২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে স্বাস্থ্যসেবা বিভাগ এবং স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের জন্য মোট বরাদ্দ রাখা হয়েছে ৩৬ হাজার ৮৬৩ কোটি টাকা। এ হিসাবে স্বাস্থ্য খাত বরাদ্দ পেয়েছে প্রস্তাবিত বাজেটের ৫ দশমিক ৪ শতাংশ। আর ২০২১-২০২২ এ খাতে বরাদ্দ ছিল ৩২ হাজার ৭৩১ কোটি টাকা। সেই হিসেবে এবার সরকারের বরাদ্দ বেড়েছে চার হাজার ১৩২ কোটি টাকা।

শুক্রবার বিকেলে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বাজেটোত্তর সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমি মনে করেছিলাম আমার কাছে কোনো প্রশ্ন আসবে না। কিন্তু শেষ পর্যায়ে এলো। আসলে একটি খাতের যখন সবকিছু ভালো থাকে তখন আর প্রশ্ন আসে না। এজন্য প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানাই।

তিনি বলেন, করোনার সময় অর্থ মন্ত্রণালয় থেকে আমি সব ধরনের সহায়তা পেয়েছি। টিকার জন্য টাকা চেয়েছি, সেটি অর্থ সচিব একদিনে ছাড় করে দিয়েছেন। এবার ৪০ হাজার কোটি টাকা স্বাস্থ্যে বরাদ্দ দেওয়া হয়েছে। মূল বাজেটের সাড়ে ৫ শতাংশ স্বাস্থ্যে দেওয়া হয়েছে। এছাড়া স্বাস্থ্য গবেষণায় জোর দেওয়া হয়েছে। অসংক্রামক রোগের উপর জোর দেওয়া হয়েছে। টিকা উৎপাদনের উপর জোর দেওয়া হয়েছে। আমরা সন্তুষ্ট, তবে সন্তুষ্টির শেষ নেই। আশা করব যখন যেটা প্রয়োজন হবে সেটি আমরা পাবো।

জাহিদ মালেক বলেন, বাজেটে স্বাস্থ্য শিক্ষায় জোর দেওয়া হয়েছে। এজন্য আমরা খুশি। কোভিড নিয়ন্ত্রণে আমরা আপ্রাণ চেষ্টা করেছি। কোভিড নিয়ন্ত্রণে আমরা যেন কাজ করতে পারি, হেলথ সিস্টেম যেন আরও মজবুত হয়, সেটিতেও জোর দেওয়া হয়েছে।

তিনি বলেন, বাজেটের সবচেয়ে ভালো দিক হলো জনগুরুত্বপূর্ণ যেসব বিষয় আছে, সেগুলোতে কোনো ট্যাক্স বাড়ানো হয়নি। শিল্পায়নে জোর দেওয়া হয়েছে। কাঁচামালের ট্যাক্স যেন কম হয়, শিল্পায়ন যেন ভালো হয়, কর্মসংস্থান যেন বৃদ্ধি পায়, সেই সুযোগ রাখা হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, এক কথায় আমরা বলতে পারি, স্বাস্থ্যের বাজেট নিয়ে আমরা সন্তুষ্ট। তবে এটা সত্য যে সন্তুষ্টির কোনো শেষ নেই। সন্তুষ্টি একটি চলমান প্রক্রিয়া। কাজেই আমরা আশা করব যখনই আমাদের যেটি প্রয়োজন হবে অর্থমন্ত্রী ও অর্থসচিব সেটি গুরুত্ব দিয়ে দেখবেন।

এফএইচ



Loading...
Loading...
বাজেট- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: