জীবিত ব্যক্তির পক্ষে বদলি হজ করা যাবে?

ইসলামের আলো ডেস্ক

ইসলামের আলো

জিজ্ঞাসা : আমার নানার ওপর অনেক আগেই হজ ফরজ হয়েছিল; কিন্তু তিনি তার হজ আদায় করেননি। এখন তিনি বেশ বয়স্ক

2022-07-15T13:50:55+00:00
2022-07-15T13:50:55+00:00
 
  রবিবার, ৭ জুন ২০২৬,
২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
রবিবার, ৭ জুন ২০২৬
ইসলামের আলো
জীবিত ব্যক্তির পক্ষে বদলি হজ করা যাবে?
ইসলামের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৫ জুলাই, ২০২২, ১:৫০ পিএম   (ভিজিট : ২৫৮)
জিজ্ঞাসা : আমার নানার ওপর অনেক আগেই হজ ফরজ হয়েছিল; কিন্তু তিনি তার হজ আদায় করেননি। এখন তিনি বেশ বয়স্ক হয়ে গেছেন। বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত। এখন আর তিনি স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছেন না। এ অবস্থায় তার পক্ষে হজে যাওয়া সম্ভব নয়। তাই তার অনুমতি নিয়ে আগামী বছর আমরা একজনকে তার পক্ষ হতে বদলি হজ করাতে চাচ্ছি। এখন আমার জানার বিষয় হলো, তার পক্ষ থেকে জীবদ্দশায় বদলি হজ করানো সহিহ হবে কিনা?
মাকসুদুল আলম ঢাকা

জবাব : আপনার নানা যেহেতু বার্ধক্যের কারণে তেমন চলাফেরা করতে পারছেন না এবং তার সুস্থ হওয়ারও সম্ভাবনা নেই, তাই এ পরিস্থিতিতে তার পক্ষ থেকে বদলি হজ করানো জায়েজ হবে। এ ধরনের মাজুর ব্যক্তির জীবদ্দশায় বদলি হজ করানো জায়েজ। হজরত ফজল ইবনে আব্বাস (রা.) হতে বর্ণিতÑ তিনি বলেন, খাসআম গোত্রের এক নারী বলল, ইয়া রাসুলাল্লাহ! আমার বাবার ওপর আল্লাহ তায়ালার বিধান হজ ফরজ হয়েছে। কিন্তু তিনি খুব বয়োবৃদ্ধ। উটের পিঠে সোজা হয়ে বসতে পারেন না। তিনি বললেন, তুমি তার পক্ষ থেকে হজ আদায় করো। (তিরমিজি : ৯২৮, তাবয়িনুল হাকায়েক : ২/৪২৪, ফাতাওয়া খানিয়া : ১/৩০৯, মাজমাউল আনহুর : ১/৪৫৫) 

/আতা/


Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: