সফরে নামাজ কসর করতে ভুলে গেলে করণীয়

ইসলামের আলো ডেস্ক

ইসলামের আলো

জিজ্ঞাসাআমরা জানি ভ্রমণ বা সফরে চার রাকাতের নামাজ সংক্ষেপ করে দুই রাকাত পড়তে হয়। কিন্তু কোনো মুসাফির ব্যক্তি যদি চার

2022-07-17T12:44:15+00:00
2022-07-17T12:44:15+00:00
 
  বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬,
২৯ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬
ইসলামের আলো
সফরে নামাজ কসর করতে ভুলে গেলে করণীয়
ইসলামের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ১৭ জুলাই, ২০২২, ১২:৪৪ পিএম 
জিজ্ঞাসা
আমরা জানি ভ্রমণ বা সফরে চার রাকাতের নামাজ সংক্ষেপ করে দুই রাকাত পড়তে হয়। কিন্তু কোনো মুসাফির ব্যক্তি যদি চার রাকাতবিশিষ্ট ফরজ নামাজে দুই রাকাত কসর না পড়ে ভুলে চার রাকাত পড়ে ফেলে, তাহলে তার নামাজ আদায় হবে কি? না হলে করণীয় কী?
আবদুল হাকিম, মুন্সীগঞ্জ

জবাব
মুসাফির ব্যক্তি কসর না করে যদি ভুলে চার রাকাতই পড়ে নেয়, সেক্ষেত্রে দেখতে হবে সে দুই রাকাতের পর বৈঠক করেছে কি না, যদি বৈঠক করে থাকে তাহলে তার ওই ফরজ নামাজ আদায় হয়ে যাবে। এক্ষেত্রে প্রথম দুই রাকাত ফরজ এবং শেষ দুই রাকাত নফল গণ্য হবে। আর ওই ভুলের কারণে নামাজ শেষ করার আগেই তাকে সাহু সেজদা করতে হবে। যদি সাহু সেজদা না করে তাহলে পুরো নামাজ নফল হয়ে যাবে। পুনরায় দুই রাকাত ফরজ পড়তে হবে। 

হাসান বসরী (রহ.) বলেন, কোনো মুসাফির ভুলে জোহরের নামাজ চার রাকাত পড়ে নিলে সাহু সেজদা করবে। (মুসান্নাফ আবদুর রাজ্জাক : ২/৫৪১)। আর দুই রাকাত শেষে যদি বৈঠক না করে তাহলেও তার ফরজ বাতিল হয়ে ওই নামাজ নফল হয়ে যাবে। তাই এ অবস্থায় তাকে পুনরায় দুই রাকাত ফরজ পড়ে নিতে হবে। (মারাকিল ফালাহ : ২৩১; শরহুল মুনইয়াহ : ৫৩৯; আদ্দুররুল মুখতার : ২/১২৮)

/আতা


Loading...
Loading...
ইসলামের আলো- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: