কাজা নামাজ জামাত করে পড়া যাবে?

ইসলামের আলো ডেস্ক

ইসলামের আলো

জিজ্ঞাসা : আমরা কয়েকজন মিলে একটি মেসে ভাড়া থাকি। এক দিন আমাদের ঘুম থেকে উঠতে বিলম্ব হয়। ফলে সবারই ফজরের

2022-08-11T10:26:39+00:00
2022-08-11T10:26:39+00:00
 
  বুধবার, ১০ জুন ২০২৬,
২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
বুধবার, ১০ জুন ২০২৬
ইসলামের আলো
কাজা নামাজ জামাত করে পড়া যাবে?
ইসলামের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২, ১০:২৬ এএম   (ভিজিট : ১৪২৩)
জিজ্ঞাসা : আমরা কয়েকজন মিলে একটি মেসে ভাড়া থাকি। এক দিন আমাদের ঘুম থেকে উঠতে বিলম্ব হয়। ফলে সবারই ফজরের নামাজ কাজা হয়ে যায়। তখন আমরা ওই নামাজ জামাতের সঙ্গে আদায় করি। এখন জানার বিষয় হলো, আমাদের জন্য কাজা নামাজ জামাতের সঙ্গে পড়া কি ঠিক হয়েছে এবং এক্ষেত্রে কেরাত জোরে পড়তে হবে কি?
-আবদুল আলিম, নেত্রকোনা

জবাব : আপনাদের জামাতের সঙ্গে কাজা নামাজ পড়া ঠিক হয়েছে। একসঙ্গে একাধিক ব্যক্তির নামাজ কাজা হয়ে গেলে জামাতের সঙ্গেই পড়া উচিত। আর কাজা নামাজ জামাতে আদায় করলে উচ্চস্বরে কেরাতবিশিষ্ট নামাজে ইমামকে উচ্চস্বরেই কেরাত পড়তে হবে। হাদিস শরিফে এসেছে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে সূর্যোদয়ের পর ফজরের কাজা আদায় করেছেন এবং তাতে উচ্চস্বরে কেরাত পড়েছেন। (কিতাবুল আসার, ইমাম মুহাম্মাদ (রহ.) হাদিস : ১৬৮)। উল্লেখ্য, কাজা নামাজের জামাত করলে তা নির্জন স্থানে করা উচিত। যেন অন্য লোকজন নামাজ কাজা হওয়ার বিষয়টি জানতে না পারে। (ফাতহুল কাদির : ১/১৮৫; ফাতাওয়া হিন্দিয়া : ১/৭২; আদ্দুররুল মুখতার : ১/৫৩৩)

/জেডও



  বিষয়:   কাজা নামাজ 


Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: