পলাশে মোগল আমলের স্থাপত্য দেওয়ান শরিফ খান মসজিদ

বাইজিদ আহাম্মেদ

ইসলামের আলো

নরসিংদী জেলার পলাশ উপজেলায় পারুলিয়া গ্রামে প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা মোগল আমলের প্রায় ৩০০ বছরের পুরনো ঐতিহাসিক মসজিদটি কালের সাক্ষী হয়ে

2022-09-30T06:17:04+00:00
2022-09-30T06:17:04+00:00
 
  শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬,
২৯ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
ইসলামের আলো
পলাশে মোগল আমলের স্থাপত্য দেওয়ান শরিফ খান মসজিদ
বাইজিদ আহাম্মেদ
প্রকাশ: শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০২২, ৬:১৭ এএম 
নরসিংদী জেলার পলাশ উপজেলায় পারুলিয়া গ্রামে প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা মোগল আমলের প্রায় ৩০০ বছরের পুরনো ঐতিহাসিক মসজিদটি কালের সাক্ষী হয়ে আছে। নরসিংদী সদর থেকে ১০ কিলোমিটার পশ্চিমে পলাশ উপজেলার পারুলিয়া গ্রামে মসজিদটি ১১২৬ হিজরিতে নির্মাণ করা হয়েছিল। 

তিন গম্বুজবিশিষ্ট ও মজবুত পাথরের পিলারের ওপর তৈরি মসজিদটি এখনও শক্ত-সামর্থ্য হয়ে দাঁড়িয়ে আছে। ১৮৯৭ সালের ভূমিকম্পে মসজিদটি আংশিক ক্ষতিগ্রস্ত হলেও পরবর্তী সময়ে মসজিদটি সংস্কার করা হয়েছে। প্রায় ২০ বিঘা জমির ওপরএকটি মাজার, একটি অজুখানা, চারটি পুকুর নিয়ে পারুলিয়া দরগাহ মসজিদটি অবস্থিত। এই মসজিদটি স্থাপত্যশৈলীর একটি উৎকৃষ্ট নিদর্শন হয়ে আছে নগর নরসিংহপুর (পারুলিয়া) গ্রামে। সম্রাট আকবরের রাজত্বকালে মহেষওয়ার্দী বর্তমান পারুলিয়া গ্রাম অঞ্চলটি স্থানীয় প্রশাসনের কেন্দ্রবিন্দু ছিল। 

সেখানে একজন নায়েবি দেওয়ান শাসনকার্য পরিচালনা করতেন, সেই দেওয়ানের নামই ছিল শরিফ খাঁ। এই মাজারে দেওয়ান শরিফ খাঁ ও তার স্ত্রী জয়নব বিবির কবর রয়েছে। দেওয়ান শরিফ খাঁ এবং জয়নব বিবিই পারুলিয়া দরগাহ মসজিদটি নির্মাণ করেন। ঈশা খাঁর বংশধর দেওয়ান শরিফ খাঁ ছিলেন এক ব্যতিক্রমী মানুষ। তিনি রাজকীয় ক্ষমতা, অর্থবিত্ত ত্যাগ করে দরবেশি জীবনযাপন করতেন। জমিদারি থেকে অর্জিত সব অর্থই তিনি ধর্মীয় কাজে ব্যয় করতেন। 

পারুলিয়ার একটি জঙ্গলময় স্থান বেছে নিয়ে তিনি ও তার স্ত্রী জয়নব বিবি একটি ধর্মীয় আশ্রম, ভজনালয় ও একটি দর্শনীয় মসজিদ নির্মাণ করেন। শরিফ খাঁ ও তার স্ত্রীর মৃত্যুর পর ভজনালয়ের পাশেই তাদেরকে সমাধিস্থ করা হয়। তাদের রেখে যাওয়া মোগল আমলের পারুলিয়া দরগাহ মসজিদটি কালের সাক্ষী হয়ে আছে, যা বর্তমানে পারুলিয়া আউলিয়া দেওয়ান শরিফ খাঁ শাহী জামে মসজিদ নামে পরিচিত। এই মসজিদটি দেখতে এবং মাজার জিয়ারত করার জন্য এখনও শত শত মানুষ আসে।
Advertisement
Loading...
Loading...
ইসলামের আলো- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: