খুতবায় নবীজি (সা.)-এর নাম এলে দরুদ পড়া যাবে?

ইসলামের আলো ডেস্ক

ইসলামের আলো

জিজ্ঞাসা : জুমার খুতবায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম এলে অভ্যাসের কারণে আমি দরুদ শরিফ পড়ে ফেলি। আমরা জানি,

2022-10-21T18:20:18+00:00
2022-10-21T18:22:10+00:00
 
  রবিবার, ১৪ জুন ২০২৬,
৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
রবিবার, ১৪ জুন ২০২৬
ইসলামের আলো
খুতবায় নবীজি (সা.)-এর নাম এলে দরুদ পড়া যাবে?
ইসলামের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২১ অক্টোবর, ২০২২, ৬:২০ পিএম  আপডেট: ২১.১০.২০২২ ৬:২২ পিএম  (ভিজিট : ৩২২)
জিজ্ঞাসা : জুমার খুতবায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম এলে অভ্যাসের কারণে আমি দরুদ শরিফ পড়ে ফেলি। আমরা জানি, খতিব সাহেব জুমার খুতবা দেওয়ার সময় কোনো কথা বলা যায় না, কথা বলা নিষেধ। তাই বিষয়টি নিয়ে আমার মনে খটকা জেগেছে। আমার জানার বিষয় হচ্ছে, খুতবার সময় দরুদ শরিফ পড়ার বিধান কী?
মুহাম্মাদ আলী রাঙামাটি

জবাব : জুমার খুতবা চলাকালে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম এলে মুখে উচ্চারণ করে দরুদ শরিফ পড়া যাবে না। কেননা খুতবা অবস্থায় কথাবার্তা এবং সব রকম জিকির-আজকার, দরুদ পড়া নিষেধ। এ সময় একনিষ্ঠভাবে খতিবের খুতবার প্রতি মনোযোগ নিবদ্ধ রাখতে হয়। তবে মনে মনে দরুদ শরিফ পড়ে নেওয়ার অবকাশ রয়েছে। কেননা এতে চুপ থেকে খুতবা শোনার বিধানের লঙ্ঘন হয় না। (আলমাবসুত, সারাখসি : ২/২৯; বাদায়েউস সানায়ে : ১/৫৯২; ফাতহুল কাদির : ২/৩৮; আলবাহরুর রায়েক : ২/১৫৬)



Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: