ভবনে ফুটে উঠল আর্জেন্টিনার পতাকা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের মধ্যপাড়া তালতলা এলাকার একটি ভবন সম্পূর্ণ আর্জেন্টিনার পতাকার আদলে রঙ করা হয়েছে। প্রতিদিন এই ভবন দেখতে আর্জেন্টিনার

2022-11-07T16:50:27+00:00
2022-11-07T16:50:27+00:00
 
  বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬,
১১ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
সারাদেশ
ভবনে ফুটে উঠল আর্জেন্টিনার পতাকা
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৭ নভেম্বর, ২০২২, ৪:৫০ পিএম 
ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের মধ্যপাড়া তালতলা এলাকার একটি ভবন সম্পূর্ণ আর্জেন্টিনার পতাকার আদলে রঙ করা হয়েছে। প্রতিদিন এই ভবন দেখতে আর্জেন্টিনার সমর্থকেরা ভিড় করছেন। পাশাপাশি সমর্থকেরা ভবনের সামনে দাঁড়িয়ে ছবি তোলে নিচ্ছেন।

তবে ভবন মালিক বলছেন, ছেলের চাওয়া থেকে তিনি ভবনটির রঙ আর্জেন্টিনার পতাকার আদলে করেছেন। তবে মেয়ে ব্রাজিল সমর্থক হওয়ায় পরবর্তী সময়ে তার চাওয়া অনুযায়ী অপর ভবনটি ব্রাজিলের পতাকার রঙে রাঙানোর চিন্তা ভাবনা করছেন তিনি। তবে ভবনের সর্বোচ্চ স্থানে তিনি নিজ দেশের পতাকা টানিয়েছেন।

ভবনের ম্যানেজার মো. শ্যামল মিয়া জানান, ভবন মালিক অ্যাডভোকেট মাহাবুবুল আলম খোকন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। একইভাবে তিনি একজন ক্রীড়া সংগঠক হিসেবে পরিচিত। তিনি জেলা শহরের মধ্যপাড়ার ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের সভাপতি। তার ছেলে বিশ্বকাপে আর্জেন্টিনা দলের সমর্থন। ছেলের আবদার রক্ষা করতে গিয়ে ভবনটির রঙ করার সময় আর্জেন্টিনার পতাকার আদলে করেছেন।

এ ব্যাপারে ভবন মালিক অ্যাডভোকেট মাহাবুবুল আলম খোকন বলেন, ছেলে আর্জেন্টিনার সমর্থন, ছেলের আবদার রাখতে গিয়েই ভবনের পতাকার রঙ এমন করা হয়েছে। ছেলের সঙ্গে তার মাও সমর্থন দিয়েছে। তবে তার মেয়েরা ব্রাজিলের সমর্থন। এ ক্ষেত্রে মেয়েদের চাওয়াকে অগ্রাহ্য করা হয়েছে কিনা? এমন প্রশ্নের জবাবে মাহাবুবুল আলম খোকন বলেন, মোটেও না আমার অপর একটি ভবন আছে। সেটি মেয়েদের চাহিদা অনুযায়ী এই ভবনটি ব্রাজিলের পতাকার আদলে করার চিন্তা ভাবনা রয়েছে।

তিনি আরও জানান, ভবনের রঙ যাই করি না কেন, সব সময় আমার নিজ দেশের পতাকার মান সর্বোচ্চ স্থানে অক্ষুণ্ন রেখেছি এবং সবসময় রাখা হবে।

এদিকে ব্রাহ্মণবাড়িয়া জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মাহাবুবুল বারী চৌধুরী মন্টু বলেন, বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় খেলা ফুটবল। কয়েকদিন পর ফুটবল বিশ্বকাপের আসর। যার কারণে দর্শকদের নিজ নিজ দলের প্রতি সমর্থন থাকবে এটাই স্বাভাবিক। কিন্তু খেলাকে কেন্দ্র করে আবেগাপ্লুত হয়ে আমরা যেন অন্য দেশের পতাকা টানাতে গিয়ে বিপদে না পরি, সে বিষয়ে সকলে খেয়াল রাখতে হবে। এ ব্যাপারে সকলকে সর্তক থাকার আহবান জানান।

/আরএ


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: