ঋণ দিয়ে বন্ধক রাখা জমি ব্যবহারের বিধান

ইসলামের আলো ডেস্ক

ইসলামের আলো

জিজ্ঞাসা : আমাদের এলাকায় জমি বন্ধকের দুটি প্রচলন রয়েছে-এক. বন্ধকদাতা বন্ধকগ্রহীতার কাছ থেকে নির্ধারিত পরিমাণ টাকা গ্রহণ করে আর বন্ধকগ্রহীতা

2022-12-26T01:34:02+00:00
2022-12-26T01:34:02+00:00
 
  শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬,
১১ আশ্বিন ১৪৩৩
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
ইসলামের আলো
ঋণ দিয়ে বন্ধক রাখা জমি ব্যবহারের বিধান
ইসলামের আলো ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২, ১:৩৪ এএম 
জিজ্ঞাসা : আমাদের এলাকায় জমি বন্ধকের দুটি প্রচলন রয়েছে-এক. বন্ধকদাতা বন্ধকগ্রহীতার কাছ থেকে নির্ধারিত পরিমাণ টাকা গ্রহণ করে আর বন্ধকগ্রহীতা জমি ভোগ করতে থাকে। যখন টাকা ফিরিয়ে দেয় তখন জমি হস্তান্তর করে। দুই. এটিও প্রথমটার মতোই। তবে পার্থক্য হলো, এ ক্ষেত্রে যখন টাকা ফিরিয়ে দেয় তখন বছর হিসাব করে বন্ধকগ্রহীতা কিছু টাকা কম নেয়। যেমন-কেউ এক কাঠা জমি বন্ধক নিল ১০ হাজার টাকায় এবং সে দুই বছর এ জমি ভোগ করে। দুই বছর পর টাকা ফিরিয়ে দেওয়ার সময় পাঁচশ টাকা করে এক হাজার টাকা কম নেয়। এ সুরতগুলো সহিহ কি না? উত্তম পন্থা কোনটি জানাবেন।
মুহাম্মাদ সাঈদ ময়মনসিংহ

জবাব : ঋণদাতার জন্য বন্ধকি জমি ভোগ করা সম্পূর্ণ নাজায়েজ। এটি মূলত ঋণ প্রদান করে বিনিময়ে সুদ গ্রহণেরই একটি প্রকার। সুতরাং প্রশ্নে উল্লিখিত প্রথম পদ্ধতিটি নাজায়েজ হওয়ার বিষয়টি সুস্পষ্ট। আর দ্বিতীয় পদ্ধতিটি মূলত ঋণ প্রদান করে বন্ধকি জমি ভোগ করার একটি অবৈধ ছুতা। কারণ এ ক্ষেত্রে আলাদাভাবে ইজারা চুক্তি করা হয় না, বরং জমি ভোগ করার শর্তেই ঋণ দেওয়া হয় এবং ঋণের সুবিধা পাওয়ার কারণেই জমির মালিক নামমাত্র মূল্যে ভাড়া হিসেবে গ্রহণ করে থাকে। সুতরাং প্রশ্নে উল্লিখিত দুটি কারবারই নাজায়েজ। প্রকাশ থাকে যে,ওই কারবার বৈধভাবে করতে চাইলে শুরু থেকেই বন্ধকি চুক্তি না করে ভাড়া বা লিজ চুক্তি করবে। যার বিবরণ হলো, জমির মালিক জমি ভাড়া দেবে। তার যত টাকা প্রয়োজন সে জন্য যত বছর ভাড়া দিতে হয় একত্রে তত বছরের জন্য ভাড়া দেবে। যেমন-এক বিঘা জমির বার্ষিক ভাড়া ৫ হাজার টাকা। মালিকের ২০ হাজার টাকা প্রয়োজন। তাহলে সে ৪ বছরের জন্য জমি ভাড়া দেবে। এ ক্ষেত্রে অগ্রিম ২০ হাজার টাকা নিয়ে নেবে। এ ক্ষেত্রে জমির ভাড়া স্থানীয় ভাড়া থেকে সামান্য কমবেশিও হতে পারে। এরপর ভাড়ার মেয়াদ শেষ হলে অর্থদাতা জমি ফেরত দেবে। কিন্তু প্রদেয় টাকা ফেরত পাবে না। অবশ্য সময়ের আগে ফেরত দিলে যে কয়দিন ভাড়ায় ছিল সে পরিমাণ ভাড়া কর্তন করে অবশিষ্ট টাকা ভাড়াটিয়া ফেরত পাবে। (রদ্দুল মুহতার : ৬/৪৮২; বাদায়েউস সানায়ে : ৫/২১২; ইলাউস সুনান : ১৮/৬৪)

  বিষয়:   ঋণ দিয়ে  বন্ধক জমি 


Advertisement
Loading...
Loading...
ইসলামের আলো- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: