আমাদের জামে মসজিদের নিজস্ব একটি মার্কেট আছে। এর বার্ষিক আয় থেকে মসজিদ কমিটি মসজিদের নামে আরেকটি মার্কেট করার জন্য বাজারের মধ্যে ২ কাঠা জমি ক্রয় করেছিল। সম্প্রতি বিভিন্ন কারণে মসজিদ কমিটি ওই জমিটি বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তবে এখন প্রশ্ন উঠেছে, মসজিদ কমিটির জন্য মসজিদের এই সম্পত্তি বিক্রি করা জায়েজ হবে কি না? এখন আমরা জানতে চাই, মসজিদেরই স্বার্থে মসজিদ কমিটির জন্য ওই জমিটি বিক্রি করা জায়েজ হবে কি?