নামাজের নিয়তের বিধান কী? ইমামের পেছনে নামাজ পড়ার সময় কীভাবে নিয়ত করব আর একাকী নামাজ পড়ার সময় কীভাবে নিয়ত করব? অনেক সময় এমন হয় যে, পূর্ণ নামাজ শেষ করি বটে কিন্তু অন্তরে কোনো কিছুই থাকে না। অর্থাৎ কোন নামাজ পড়ছি বা ইমামের পেছনে পড়ছি এগুলো কিছুই অন্তরে আসে না। তবে নিজেকে এই বলে প্রবোধ দিই যে, আমি তো নামাজের জন্যই মসজিদে এসেছি। সুতরাং নির্দিষ্টভাবে নিয়তের দরকার কী? আমার এই ধারণা কি সঠিক?