সংযুক্তি আরব আমিরাতের অন্যতম বৃহৎ ওষুধ প্রতিষ্ঠান গালফ ফার্মাসিউটিকাল জালফার এর আয়োজনে দুই দিনের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ট্রেইন দ্য ট্রেইনার নামের এই প্রশিক্ষণ কর্মসূচিটি পরিচালনা করেছেন বাংলাদেশের সুপরিচিত প্রশিক্ষক গোলাম সামদানি ডন। তার এই সংযুক্তি বিশ্ব কর্মসূচি বাজারে বাংলাদেশি প্রশিক্ষকদের জন্য এক নতুন দ্বার উন্মোচিত করলো।
কর্মসূচিতে দুবাই, আরব, মিসর, ভারত, পাকিস্তান, নেপালসহ বিভিন্ন দেশ থেকে ৬৯ জন এই কর্মশালায় অংশ নেয়। সেখানে দারুণ দক্ষতার সঙ্গে বিভিন্ন সংস্কৃতির মানুষের সঙ্গে কর্মশালা পরিচালনা করেন সামদানি ডন। কিভাবে একজন কার্যকরী প্রশিক্ষকের ভূমিকা পালন করতে হয় সেই বিষয়ে আলাপ করেন তিনি।
দুই দিনের এই কর্মসূচিতে বিশ্বমানের প্রশিক্ষণে বাংলাদেশি প্রশিক্ষকদের দক্ষতা নতুন করে ফুটে এসেছে। মধ্যপ্রাচ্যে বাংলাদেশের ভাবমূর্তি সমুন্নত হয়েছে।