মেয়াদের আগে সঞ্চয়পত্র ভাঙলেও মেলে মুনাফা

নিজস্ব প্রতিবেদক

অর্থনীতি

বিভিন্ন মেয়াদে দেশে চার ধরনের সঞ্চয়পত্র রয়েছে। এগুলো হলো-পেনশনার সঞ্চয়পত্র, পরিবার সঞ্চয়পত্র, পাঁচ বছরমেয়াদি সঞ্চয়পত্র ও তিন মাস অন্তর মুনাফাভিত্তিক

2023-09-12T06:17:01+00:00
2023-09-12T06:17:01+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
অর্থনীতি
মেয়াদের আগে সঞ্চয়পত্র ভাঙলেও মেলে মুনাফা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩, ৬:১৭ এএম   (ভিজিট : ১৯৫৩)
বিভিন্ন মেয়াদে দেশে চার ধরনের সঞ্চয়পত্র রয়েছে। এগুলো হলো-পেনশনার সঞ্চয়পত্র, পরিবার সঞ্চয়পত্র, পাঁচ বছরমেয়াদি সঞ্চয়পত্র ও তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র। অনেকে বিভিন্ন কারণে মেয়াদ পূর্তির আগেই সঞ্চয়পত্র ভেঙে ফেলেন। তবে মেয়াদের আগেও সঞ্চয়পত্র ভাঙলে মিলবে মুনাফা। এ ক্ষেত্রে বছরভিত্তিক নির্দিষ্ট হারে মুনাফা পাওয়া যায়। 

জেনে নেওয়া যাক মেয়াদের আগে ভাঙলে কোন সঞ্চয়পত্রে কত মুনাফা মিলে

পেনশনার সঞ্চয়পত্র :
২০০৪ সালে পেনশনার সঞ্চয়পত্র চালু হয়। ৫০ হাজার,  ১ লাখ, ২ লাখ, ৫ লাখ এবং ১০ লাখ টাকা মূল্যমানের পেনশনার সঞ্চয়পত্র রয়েছে। 
মেয়াদের আগে ভাঙলে প্রথম বছর : ৫০ হাজার থেকে ১৫ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্রে মুনাফা পাওয়া যাবে ৯ দশমিক ৭০ শতাংশ। ১৫ লাখ ১ টাকা থেকে ৩০ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্রে মুনাফা পাওয়া যাবে ৮ দশমিক ৮৭ শতাংশ এবং ৩০ লাখ টাকার ঊর্ধ্বে সঞ্চয়পত্রের ক্ষেত্রে মুনাফা পাওয়া যাবে ৮ দশমিক শূন্য ৪ শতাংশ। 

দ্বিতীয় বছর : ৫০ হাজার থেকে ১৫ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্রে মুনাফা পাওয়া যাবে ১০ দশমিক ১৫ শতাংশ। ১৫ লাখ ১ টাকা থেকে ৩০ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্রে মুনাফা পাওয়া যাবে ৯ দশমিক ২৮ শতাংশ এবং ৩০ লাখ টাকার ঊর্ধ্বে সঞ্চয়পত্রের ক্ষেত্রে মুনাফা পাওয়া যাবে ৮ দশমিক শূন্য ৪২ শতাংশ। 

তৃতীয় বছর : ৫০ হাজার থেকে ১৫ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্রে মুনাফা পাওয়া যাবে ১০ দশমিক ৬৫ শতাংশ। ১৫ লাখ ১ টাকা থেকে ৩০ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্রে মুনাফা পাওয়া যাবে ৯ দশমিক ৭৪ শতাংশ এবং ৩০ লাখ টাকার ঊর্ধ্বে সঞ্চয়পত্রের ক্ষেত্রে মুনাফা পাওয়া যাবে ৮ দশমিক শূন্য ৮৩ শতাংশ। 

চতুর্থ বছর : ৫০ হাজার থেকে ১৫ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্রে মুনাফা পাওয়া যাবে ১১ দশমিক ২০ শতাংশ। ১৫ লাখ ১ টাকা থেকে ৩০ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্রে মুনাফা পাওয়া যাবে ১০ দশমিক ২৪ শতাংশ এবং ৩০ লাখ টাকার ঊর্ধ্বে সঞ্চয়পত্রের ক্ষেত্রে মুনাফা পাওয়া যাবে ৯ দশমিক শূন্য ২৯ শতাংশ। 

পঞ্চম বছর : ৫০ হাজার থেকে ১৫ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্রে মুনাফা পাওয়া যাবে ১১ দশমিক ৭৬ শতাংশ। ১৫ লাখ ১ টাকা থেকে ৩০ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্রে মুনাফা পাওয়া যাবে ১০ দশমিক ৭৫ শতাংশ এবং ৩০ লাখ টাকার ঊর্ধ্বে সঞ্চয়পত্রের ক্ষেত্রে মুনাফা পাওয়া যাবে ৯ দশমিক শূন্য ৭৫ শতাংশ। 

পরিবার সঞ্চয়পত্র

পরিবার সঞ্চয়পত্র প্রবর্তন হয় ২০০৯ সালে। ১০ হাজার, ২০ হাজার, ৫০ হাজার একলাখ, ২ লাখ, ৫ লাখ এবং ১০ লাখ টাকা মূল্যমানের সঞ্চয়পত্র রয়েছে। এর মেয়াদ ৫ বছর। 

মেয়াদের আগে ভাঙলে কত টাকা মুনাফা পাবেন

প্রথম বছর : ১০ হাজার থেকে ১৫ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্রে মুনাফা পাওয়া যাবে ৯ দশমিক ৫০ শতাংশ। ১৫ লাখ ১ টাকা থেকে ৩০ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্রে মুনাফা পাওয়া যাবে ৮ দশমিক ৬৬ শতাংশ এবং ৩০ লাখ টাকার ঊর্ধ্বে সঞ্চয়পত্রের ক্ষেত্রে মুনাফা পাওয়া যাবে ৭ দশমিক শূন্য ৮৩ শতাংশ। 

দ্বিতীয় বছর :১০ হাজার থেকে ১৫ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্রে মুনাফা পাওয়া যাবে ১০ শতাংশ। ১৫ লাখ ১ টাকা থেকে ৩০ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্রে মুনাফা পাওয়া যাবে ৯ দশমিক ১১ শতাংশ এবং ৩০ লাখ টাকার ঊর্ধ্বে সঞ্চয়পত্রের ক্ষেত্রে মুনাফা পাওয়া যাবে ৮ দশমিক শূন্য ২৫ শতাংশ। 

তৃতীয় বছর : ১০ হাজার থেকে ১৫ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্রে মুনাফা পাওয়া যাবে ১০ দশমিক ৫০ শতাংশ। ১৫ লাখ ১ টাকা থেকে ৩০ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্রে মুনাফা পাওয়া যাবে ৯ দশমিক ৫৭ শতাংশ এবং ৩০ লাখ টাকার ঊর্ধ্বে সঞ্চয়পত্রের ক্ষেত্রে মুনাফা পাওয়া যাবে ৮ দশমিক শূন্য ৬৬ শতাংশ। 

চতুর্থ বছর : ১০ হাজার থেকে ১৫ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্রে মুনাফা পাওয়া যাবে ১১ শতাংশ। ১৫ লাখ ১ টাকা থেকে ৩০ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্রে মুনাফা পাওয়া যাবে ১০ দশমিক ০৩ শতাংশ এবং ৩০ লাখ টাকার ঊর্ধ্বে সঞ্চয়পত্রের ক্ষেত্রে মুনাফা পাওয়া যাবে ৯ দশমিক শূন্য ০৭ শতাংশ। 

পঞ্চম বছর : ১০ হাজার থেকে ১৫ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্রে মুনাফা পাওয়া যাবে ১১ দশমিক ৫২ শতাংশ। ১৫ লাখ ১ টাকা থেকে ৩০ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্রে মুনাফা পাওয়া যাবে ১০ দশমিক ৫০ শতাংশ এবং ৩০ লাখ টাকার ঊর্ধ্বে সঞ্চয়পত্রের ক্ষেত্রে মুনাফা পাওয়া যাবে ৯ দশমিক শূন্য ৫০ শতাংশ। 

পাঁচ বছরমেয়াদি সঞ্চয়পত্র

পাঁচ বছরমেয়াদি সঞ্চয়পত্র প্রবর্তন হয় ১৯৭৭ সালে। ১০ টাকা, ৫০  টাকা, ১০০ টাকা, ৫০০ টাকা, ১০০০ টাকা, ৫ হাজার টাকা, ১০ হাজার টাকা, ২৫ হাজার টাকা, ৫০ হাজার টাকা, ১ লাখ টাকা ৫ লাখ টাকা, ১০ লাখ ও ২৫ লাখ টাকা মূল্যমানের সঞ্চয়পত্র রয়েছে। এর মেয়াদ ৫ বছর। 
মেয়াদের আগে ভাঙলে কত টাকা মুনাফা পাবেন

প্রথম বছর : ১০ টাকা থেকে ১৫ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্রে মুনাফা পাওয়া যাবে ৯ দশমিক ৩৫ শতাংশ। ১৫ লাখ ১ টাকা থেকে ৩০ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্রে মুনাফা পাওয়া যাবে ৮ দশমিক ৫৪ শতাংশ এবং ৩০ লাখ টাকার ঊর্ধ্বে সঞ্চয়পত্রের ক্ষেত্রে মুনাফা পাওয়া যাবে ৭ দশমিক শূন্য ৭১ শতাংশ। 

দ্বিতীয় বছর : ১০ টাকা থেকে ১৫ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্রে মুনাফা পাওয়া যাবে ৯ দশমিক ৮০ শতাংশ। ১৫ লাখ ১ টাকা থেকে ৩০ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্রে মুনাফা পাওয়া যাবে ৮ দশমিক ৯৫ শতাংশ এবং ৩০ লাখ টাকার ঊর্ধ্বে সঞ্চয়পত্রের ক্ষেত্রে মুনাফা পাওয়া যাবে ৮ দশমিক শূন্য ০৮ শতাংশ। 

তৃতীয় বছর : ১০ টাকা থেকে ১৫ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্রে মুনাফা পাওয়া যাবে ১০ দশমিক ২৫ শতাংশ। ১৫ লাখ ১ টাকা থেকে ৩০ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্রে মুনাফা পাওয়া যাবে ৯ দশমিক ৩৬ শতাংশ এবং ৩০ লাখ টাকার ঊর্ধ্বে সঞ্চয়পত্রের ক্ষেত্রে মুনাফা পাওয়া যাবে ৮ দশমিক শূন্য ৪৫ শতাংশ। 

চতুর্থ বছর : ১০ টাকা থেকে ১৫ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্রে মুনাফা পাওয়া যাবে ১০ দশমিক ৭৫ শতাংশ। ১৫ লাখ ১ টাকা থেকে ৩০ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্রে মুনাফা পাওয়া যাবে ৯ দশমিক ৮২ শতাংশ এবং ৩০ লাখ টাকার ঊর্ধ্বে সঞ্চয়পত্রের ক্ষেত্রে মুনাফা পাওয়া যাবে ৮ দশমিক শূন্য ৮৬ শতাংশ। 

পঞ্চম বছর : ১০ টাকা থেকে ১৫ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্রে মুনাফা পাওয়া যাবে ১১ দশমিক ২৮ শতাংশ। ১৫ লাখ ১ টাকা থেকে ৩০ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্রে মুনাফা পাওয়া যাবে ১০ দশমিক ৩০ শতাংশ এবং ৩০ লাখ টাকার ঊর্ধ্বে সঞ্চয়পত্রের ক্ষেত্রে মুনাফা পাওয়া যাবে ৯ দশমিক শূন্য ৩০ শতাংশ। 

তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র

তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র প্রবর্তন হয় ১৯৯৮ সালে। ১ লাখ, ২ লাখ, ৫ লাখ ও ১০ লাখ টাকা মূল্যমানের সঞ্চয়পত্র রয়েছে। এর মেয়াদ ৩ বছর। 

মেয়াদের আগে ভাঙলে কত টাকা মুনাফা পাবেন

প্রথম বছর : ১ লাখ টাকা থেকে ১৫ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্রে মুনাফা পাওয়া যাবে ১০ শতাংশ। ১৫ লাখ ১ টাকা থেকে ৩০ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্রে মুনাফা পাওয়া যাবে ৯ দশমিক ০৬ শতাংশ এবং ৩০ লাখ টাকার ঊর্ধ্বে সঞ্চয়পত্রের ক্ষেত্রে মুনাফা পাওয়া যাবে ৮ দশমিক শূন্য ১৫ শতাংশ। 

দ্বিতীয় বছর : ১ লাখ টাকা থেকে ১৫ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্রে মুনাফা পাওয়া যাবে ১০ দশমিক ৫০ শতাংশ। ১৫ লাখ ১ টাকা থেকে ৩০ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্রে মুনাফা পাওয়া যাবে ৯ দশমিক ৫১ শতাংশ এবং ৩০ লাখ টাকার ঊর্ধ্বে সঞ্চয়পত্রের ক্ষেত্রে মুনাফা পাওয়া যাবে ৮ দশমিক শূন্য ৫৬ শতাংশ। 

তৃতীয় বছর : ১ লাখ টাকা থেকে ১৫ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্রে মুনাফা পাওয়া যাবে ১১ দশমিক ০৪ শতাংশ। ১৫ লাখ ১ টাকা থেকে ৩০ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্রে মুনাফা পাওয়া যাবে ১০ শতাংশ এবং ৩০ লাখ টাকার ঊর্ধ্বে সঞ্চয়পত্রের ক্ষেত্রে মুনাফা পাওয়া যাবে ৯ শতাংশ। তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্রে ৫ লাখ টাকা পর্যন্ত সর্বমোট বিনিয়োগের ক্ষেত্রে মুনাফার ওপর কোনো উৎসেকর কর্তন করা হয় না। ৫ লাখ টাকার বেশি বিনিয়োগে মুনাফার ওপর ১০ শতাংশ হারে উৎসেকর কর্তন করা হয়। 


সময়ের আলো/আরএস/ 














Loading...
Loading...
অর্থনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: