পরকালীন সম্পদ অর্জনের মজলিস

ইসমাঈল সিদ্দিকী

ইসলামের আলো

বিভিন্ন মজলিস ও আলোচনা সভা সমাজ জীবনের অনিবার্য অনুষঙ্গ। তবে বেশিরভাগই এসব মজলিস আর আলোচনা সভা অনর্থক গল্প-গুজবে কাটে, শেষ

2023-09-17T13:29:38+00:00
2023-09-17T13:29:38+00:00
 
  রবিবার, ৭ জুন ২০২৬,
২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
রবিবার, ৭ জুন ২০২৬
ইসলামের আলো
পরকালীন সম্পদ অর্জনের মজলিস
ইসমাঈল সিদ্দিকী
প্রকাশ: রোববার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩, ১:২৯ পিএম   (ভিজিট : ৬৮৯)
বিভিন্ন মজলিস ও আলোচনা সভা সমাজ জীবনের অনিবার্য অনুষঙ্গ। তবে বেশিরভাগই এসব মজলিস আর আলোচনা সভা অনর্থক গল্প-গুজবে কাটে, শেষ হয় গিবত আর দোষচর্চার মধ্য দিয়ে। আবার কিছু মজলিস এমনও আছে যেগুলোÑনেকির পাল্লা ভারী করে, হৃদয়ের বিক্ষুব্ধতা দূর করে প্রশান্তি বয়ে আনে এবং তাতে অংশগ্রহণে ক্ষমার ঘোষণা পাওয়ার, গুনাহগুলো নেকিতে পরিণত হওয়ার কথাও হাদিসে বর্ণিত হয়েছে, ‘যখন কিছু মানুষ আল্লাহর জিকিরের জন্য একত্রিত হয় এবং আল্লাহর সন্তুষ্টিই তাদের উদ্দেশ্য হয়, তখন আসমান হতে একজন ঘোষক ঘোষণা করেন, তোমাদের মাফ করে দেওয়া হয়েছে এবং তোমাদের গুনাহগুলো নেকিতে পরিণত হয়েছে।’ (শুআবুল ঈমান : ৫৩৪)

এক দিন রাসুল (সা.) ঘর থেকে বের হয়ে সাহাবিদের এক মজলিসে পৌঁছলেন। তিনি জিজ্ঞেস করলেন, তোমাদের এখানে কোন জিনিস বসিয়েছ? তারা বললেন, আমরা আল্লাহর স্মরণে এবং তিনি যে আমাদের হেদায়েত দান করেছেন, আর আপনাকে প্রেরণ করে আমাদের ওপর যে অনুগ্রহ করেছেন তার কৃতজ্ঞতা আদায় করতে বসেছি। নবীজি জিজ্ঞেস করলেন, সত্যি কি তোমরা এ জন্য এখানে বসেছ? তারা বললেন, আল্লাহর শপথ! আমরা এ জন্যই এখানে সমবেত হয়েছি। তিনি বললেন, আমি তোমাদের মিথ্যাবাদী মনে করে শপথ নিইনি, বরং এ জন্য নিয়েছি যে জিবরাঈল (আ.) এসে আমাকে সংবাদ দিয়েছেন আল্লাহ তায়ালা তোমাদের ব্যাপারে ফেরেশতাদের ওপর গর্ব করেছেন। (নাসায়ি : ৫৪২৬)

ইলমের মজলিসে অংশগ্রহণ করলেও উপরোক্ত ফজিলতগুলো পাওয়া যায়। কারণ ইলমের মজলিসও রবের স্মরণ থেকে খালি নয়। রাসুল (সা.) হজরত আবু জর (রা.)-কে সম্বোধন করে বলেছেন, হে আবু জর, কুরআনের একটি আয়াত শিক্ষা করা তোমার জন্য একশ রাকাত নফল নামাজ পড়ার চেয়েও উত্তম। ইলমের একটি অধ্যায় শিক্ষা করা তোমার জন্য এক হাজার রাকাত নফল নামাজ পড়ার চেয়েও উত্তম। চাই এর ওপর আমল করা হোক বা না হোক (ইবনে মাজা : ২১৯)। ইলমের মজলিসে অংশগ্রহণ করলে আল্লাহ তায়ালা এত খুশি হন যে, ফেরেশতাদের মজলিসেও অংশগ্রহণকারীদের প্রশংসা করেন। রাসুল (সা.) বলেছেন, ‘যখন কোনো সম্প্রদায় আল্লাহর কোনো ঘরে সমবেত হয়ে আল্লাহর কিতাব তেলাওয়াত করে, পরস্পর তা নিয়ে আলোচনা করে, তখন তাদের ওপর শান্তি বর্ষিত হয় এবং রহমত তাদের ঢেকে নেয়, ফেরেশতারা তাদের ঘিরে রাখে আর আল্লাহ তাঁর নিকটবর্তী ফেরেশতাদের কাছে তাদের প্রশংসা করেন।’ (আবু দাউদ : ১৪৫৫)

এসব হাদিসের আলোকে হাদিস বিশারদরা বলেন, আল্লাহর যেকোনো ধরনের আনুগত্য ও ইবাদত, আল্লাহর নাম ও তাঁর গুণাবলির উচ্চারণ, কুরআন তেলাওয়াত ও ধর্মীয় আলোচনাগুলো আল্লাহর স্মরণের অন্তর্ভুক্ত। দোয়া ও জিকিরের সাধারণ মজলিসের মতো ঈমানি মোজাকারা, দ্বীনি ইলমের চর্চা, ইসলাহ ও সংশোধন এবং দাওয়াত ও তাবলিগের মজলিসগুলোও আল্লাহর জিকিরের মজলিস। 

তেমনি আল্লাহর নেয়ামত ও কুদরতের আলোচনা, ওয়াজ-নসিহত, তাফসিরের দরস, হাদিসের দরস, মাসায়েলের মজলিস, সর্বোপরি কুরআন তেলাওয়াত ও সহিহ-শুদ্ধভাবে কুরআন শেখার মজলিস, এককথায় যেসব মজলিসে আল্লাহর কথা স্মরণ করা হয় সবই ‘মাজালিসুজ জিকির’ বা জিকিরের মজলিস। তাই জিকিরের মজলিসের ফায়েদা ও ফজিলত এসব মজলিসেও পাওয়া যাবে। মনে রাখতে হবে, এ ধরনের মজলিসে বসলে এর আদব বজায় রাখা গুরুত্বপূর্ণ বিষয়। তাই মজলিসকে কেন্দ্র করে যেন কোনো ধরনের সীমা লঙ্ঘন না হয় সেদিকেও খেয়াল রাখতে হবে।

সময়ের আলো/আতা


Loading...
Loading...
ইসলামের আলো- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: