নবজাতকের জন্য যেভাবে দোয়া করবেন

ইসলামের আলো ডেস্ক

ইসলামের আলো

পৃথিবীর বুকে নবজাতক শিশুর আগমন নতুন একটি জীবন নিয়ে। ফুলের মতোই নিষ্পাপ ও অমলিন শিশুর উপস্থিতি। যখন কোনো নবজাতক শিশু

2023-10-01T08:02:00+00:00
2023-10-01T08:02:00+00:00
 
  শনিবার, ১৩ জুন ২০২৬,
৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
শনিবার, ১৩ জুন ২০২৬
ইসলামের আলো
নবজাতকের জন্য যেভাবে দোয়া করবেন
ইসলামের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ১ অক্টোবর, ২০২৩, ৮:০২ এএম   (ভিজিট : ১৯০৫)
পৃথিবীর বুকে নবজাতক শিশুর আগমন নতুন একটি জীবন নিয়ে। ফুলের মতোই নিষ্পাপ ও অমলিন শিশুর উপস্থিতি। যখন কোনো নবজাতক শিশু পৃথিবীতে আসে তখন তার জন্য দোয়া করতে হয়। হজরত হাসান বসরি (রহ.) শিশুসন্তান ও তার বাবার জন্য একটি দোয়া করতেন। প্রসিদ্ধ দোয়াটি বিভিন্ন গ্রন্থে বর্ণিত হয়েছে।

তা হলো, ‘বারাকাল্লাহু লাকা ফিল মাউহুবি লাক, ওয়া শাকারতাল ওয়াহিবা, ওয়া বালাগা আশুদ্দাহু, ওয়া রুজিকতা বিররাহু’, অর্থাৎ ‘আল্লাহ আপনাকে যা দিয়েছেন তাতে আপনার জন্য বরকত দিন। আপনি সন্তান দানকারীর কৃতজ্ঞতা আদায় করুন। সন্তানটি পরিপূর্ণ বয়সে পদার্পণ করুক এবং আপনি তার সদ্ব্যবহার লাভ করুন।’ কেউ এমন অভিনন্দন জানালে এর জবাবে বলবে, ‘বারাকাল্লাহু লাকা ওয়া বারাকা আলাইকা, ওয়া জাযাকাল্লাহু খাইরান, ওয়া রাযাকাকাল্লাহু মিসলাহু, ওয়া আজযালা সাওয়াবাকা’, অর্থাৎ ‘আল্লাহ আপনাকে বরকত দিন। আপনার ওপর বরকত দান করুন। আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন এবং আপনাকেও অনুরূপ দিন এবং আপনার সওয়াব বহুগুণ বৃদ্ধি করুন।’ (আল-আজকার : ৩৪৯)


সময়ের আলো/আরএস/ 



Loading...
Loading...
ইসলামের আলো- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: