ধানমন্ডিতে আমিন মোহাম্মদ ফাউন্ডেশনের অত্যাধুনিক বাণিজ্যিক ভবন হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক

অর্থনীতি

দেশের স্বনামধন্য রিয়েল এস্টেট কোম্পানি আমিন মোহাম্মদ ফাউন্ডেশন লিমিটেডের তৈরি অত্যাধুনিক বাণিজ্যিক ভবন ‘ল্যান্ডমার্ক টাওয়ার’ হস্তান্তর করা হয়েছে।রোববার (১ অক্টোবর)

2023-10-02T18:42:04+00:00
2023-10-02T19:20:37+00:00
 
  শুক্রবার, ১০ জুলাই ২০২৬,
২৬ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ১০ জুলাই ২০২৬
অর্থনীতি
ধানমন্ডিতে আমিন মোহাম্মদ ফাউন্ডেশনের অত্যাধুনিক বাণিজ্যিক ভবন হস্তান্তর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২ অক্টোবর, ২০২৩, ৬:৪২ পিএম  আপডেট: ০২.১০.২০২৩ ৭:২০ পিএম
দেশের  স্বনামধন্য রিয়েল এস্টেট কোম্পানি আমিন মোহাম্মদ ফাউন্ডেশন লিমিটেডের তৈরি অত্যাধুনিক বাণিজ্যিক ভবন ‘ল্যান্ডমার্ক টাওয়ার’ হস্তান্তর করা হয়েছে। 

রোববার (১ অক্টোবর) রাজধানীর ধানমন্ডিতে (মিরপুর রোডস্থ) অত্যাধুনিক সুবিধা সম্বলিত এই ‘ল্যান্ডমার্ক টাওয়ার’ ক্রেতাদের কাছে হস্তান্তর করা হয়। 

এদিন ধানমন্ডির জিনজিয়ান রেস্টুরেন্টে ‘ল্যান্ডমার্ক টাওয়ার’ প্রকল্পের হস্তান্তর অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ক্রেতাদের চাবি ও দলিল হস্তান্তর করেন আমিন মোহাম্মদ ফাউন্ডেশন লিমিটেডের পরিচালক (কন্সট্রাকশন) আসাদ আর. খান। এ সময় উপস্থিত ছিলেন কাস্টামার সার্ভিস বিভাগের প্রধান আহসানুল হাবীব সাদীসহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা।

কাস্টমার সার্ভিস বিভাগের সহকারী ব্যবস্থাপক মো. রাকিবুল হকের সঞ্চালনায় হস্তান্তর অনুষ্ঠানটি ক্রেতাদের সমাগমে প্রাণচাঞ্চ্যল্যে ভরপুর এক মিলনমেলায় পরিনত হয়। যেখানে নিজেদের সন্তুষ্টি জ্ঞাপন করে বক্তব্য রাখেন ক্রেতারা। 

প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা জানান, হ্যান্ডওভারকৃত দুইটি বেইজমেন্টসহ ১৪ তলা বাণিজ্যিক ভবনটি রাজউকের নিদের্শনা কঠোরভাবে অনুসরণ করে ৪৫ শতাংশ জায়গা খালি রেখে নির্মিত হয়েছে। ৭.৫ মাত্রার ভূমিকম্পসহনশীল নির্মাণ এবং আধুনিক অগ্নিনির্বাপন প্রযুক্তি ব্যবহার করে নির্মিত ভবনটিতে দিনের আলোর সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে অফিসে বিদ্যুতের ব্যবহার সীমিত রাখার ব্যবস্থা করা হয়েছে। 

প্রকল্পের লোকেশনসহ বিস্তারিত তথ্যের জন্য লিংক: https://amflbd.com/project/details/73 
প্রকল্পের ভিডিও লিংক: https://www.youtube.com/watch?v=458VyCTMqso


১৯৯৩ সালে প্রতিষ্ঠা লগ্ন থেকে দীর্ঘ ত্রিশ বছর ধরে আমিন মোহাম্মদ ফাউন্ডেশন লিমিটেড অত্যন্ত সুনামের সঙ্গে রাজধানী ঢাকার অভিজাত এলাকায় অত্যাধুনিক ভবন নির্মাণ করে যাচ্ছে।

সময়ের আলো/এম/আরএ


  বিষয়:   আমিন মোহাম্মদ ফাউন্ডেশন  আমিন মোহাম্মদ  ল্যান্ডমার্ক টাওয়ার 


Loading...
Loading...
অর্থনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: