বিভিন্ন প্রয়োজনে মানুষকে ঘরের বাইরে যেতে হয়। জীবনের প্রতিটি ক্ষেত্রে যেমন আল্লাহর নাম নিতে হয়, তেমনি ঘর থেকে বের হওয়ার সময়ও আল্লাহর নামে দোয়া পড়া। এসব দোয়ার নানাবিধ কল্যাণ ও উপকার রয়েছে।
হজরত আনাস (রা.) বলেন, আল্লাহর রাসুলুল্লাহ (সা.) বলেছেন, যে ব্যক্তি ঘর থেকে বের হওয়ার সময় বলে ‘বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি ওয়া লা হাওলা ওলা-লা কুউওয়াতা ইল্লা বিল্লাহ’, অর্থাৎ ‘আমি আল্লাহর নামে বের হচ্ছি, তাঁর ওপর ভরসা করছি। আল্লাহ ব্যতীত কোনো ক্ষমতা নেই, কোনো শক্তি নেই’, তখন তাকে বলা হয়, এটা তোমার জন্য যথেষ্ট হয়েছে, তোমাকে বাঁচানো হয়েছে, তোমাকে সুপথ দেখানো হয়েছে। তখন শয়তান তার কাছ থেকে দূরে চলে যায়। এক শয়তান অন্য শয়তানকে বলে, তুমি ওই ব্যক্তির সঙ্গে কী করতে পার; যাকে সুপথ দেখানো হয়েছে এবং সব রকমের অনিষ্ট থেকে রক্ষা করা হয়েছে?’ (আবু দাউদ : ৫০৯৫; তিরমিজি : ৩৪২৬)
সময়ের আলো/আরএস/