নামাজ শেষ করার পর সাহু সেজদা দেওয়া যায়?

ইসলামের আলো

আমি একদিন এক লোককে দেখলাম, নামাজ শেষ করে বের হওয়ার জন্য সে দরজার দিকে যাচ্ছে। কিছু দূর গিয়ে পুনরায় বসে

2023-10-11T10:58:12+00:00
2023-10-11T10:58:12+00:00
 
  সোমবার, ১৫ জুন ২০২৬,
১ আষাঢ় ১৪৩৩
সোমবার, ১৫ জুন ২০২৬
ইসলামের আলো
নামাজ শেষ করার পর সাহু সেজদা দেওয়া যায়?
প্রকাশ: বুধবার, ১১ অক্টোবর, ২০২৩, ১০:৫৮ এএম   (ভিজিট : ৯২২)
আমি একদিন এক লোককে দেখলাম, নামাজ শেষ করে বের হওয়ার জন্য সে দরজার দিকে যাচ্ছে। কিছু দূর গিয়ে পুনরায় বসে পড়েছে। অতঃপর সিজদা ও বৈঠকের পর সালাম ফিরিয়ে নামাজ শেষ করেছে। ব্যাপারটি তার কাছে জানতে চাইলে সে বলল, আমার ওপর সাহু সিজদা ওয়াজিব ছিল। আমি তা আদায় করতে ভুলে গিয়েছিলাম। আর মসজিদ থেকে বের হওয়ার আগ পর্যন্ত যেহেতু ভুলে যাওয়া সাহু সিজদা আদায়ের সুযোগ থাকে তাই স্মরণ হওয়ার সঙ্গে সঙ্গে আমি তা আদায় করে নিলাম। জানতে চাই, প্রশ্নোক্ত পদ্ধতিতে সাহু সিজদা আদায় করার দ্বারা কি তার নামাজ ত্রুটিমুক্ত হবে? উল্লেখ্য, লোকটি নামাজ নষ্ট হওয়ার মতো কোনো কাজ না করেই সিজদা করেছে।
তাশরিফ বরিশাল

উত্তর : লোকটির সাহু সিজদা আদায় হয়েছে। কেননা সাহু সিজদা ওয়াজিব হওয়ার পর কোনো ব্যক্তি যদি ভুলক্রমে সাহু সিজদা না করে সালাম ফিরিয়ে ফেলে এবং নামাজ নষ্ট হওয়ার মতো কোনো কাজ না করে তা হলে মসজিদ থেকে বের হওয়ার আগ পর্যন্ত সাহু সিজদা করে নেওয়ার সুযোগ থাকে। এ ক্ষেত্রে কেবলার দিক থেকে সিনা ঘুরে গেলেও সাহু সিজদা সহিহ হয়ে যাওয়ার কথা ফকিহগণ বলেছেন। সুতরাং লোকটি নামাজ শেষ করে ওঠার পর সাহু সেজদা দেওয়া সঠিক হয়েছে। (বাদায়েউস সানায়ে : ১/৪২০; ফাতহুল কাদির : ১/৪৫১; রদ্দুল মুহতার : ২/৯১) 

সময়ের আলো/আরএস/ 



Loading...
Loading...
ইসলামের আলো- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: