কালিদাস কর্মকারের মৃত্যুবার্ষিকীতে চিত্র প্রদর্শনীর আয়োজন

রাজধানী

চিত্রশিল্পী কালিদাস কর্মকারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর সফিউদ্দিন শিল্পালয়ে ৫ দিন ব্যাপী যৌথ চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।বুধবার (১৮ অক্টোবর) সন্ধ্যা

2023-10-17T20:08:22+00:00
2023-10-17T20:08:22+00:00
 
  মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬,
১৭ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
রাজধানী
কালিদাস কর্মকারের মৃত্যুবার্ষিকীতে চিত্র প্রদর্শনীর আয়োজন
প্রকাশ: মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩, ৮:০৮ পিএম 
চিত্রশিল্পী কালিদাস কর্মকারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর সফিউদ্দিন শিল্পালয়ে ৫ দিন ব্যাপী যৌথ চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

বুধবার (১৮ অক্টোবর) সন্ধ্যা ৭টায় এ চিত্র প্রদর্শনীর উদ্বোধন করা হবে। আগামী ২২ অক্টোবর পর্যন্ত এ চিত্র প্রদর্শনী চলবে। প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত শিল্পী ও শিল্পানুরাগীদের জন্য প্রদর্শনী উন্মুক্ত থাকবে।

Advertisement
এতে চার ভাই চিত্রশিল্পী কালিদাস কর্মকার, দিলীপ কে কর্মকার, প্রশান্ত কর্মকার বুদ্ধ ও দেবদাস কর্মকারের শিল্পকর্মের যৌথ প্রদর্শনী করা হবে।

চিত্র প্রদর্শনীর উদ্ধোধনী অনুষ্ঠানে সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদারের সভাপতিত্বে প্রধান অথিতি হিসেবে উপস্থিত থাকবেন স্বনামখ্যাত নারী উদ্যোক্তা ড. রুবানা হক, বিশেষ অথিতি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকাস্ত মার্কিন দূতাবাসের পাবলিক অ্যাফেয়ার্স কাউন্সেলর স্টিফেন আইবেলি ও কিডস টিউটোরিয়ালের অধ্যক্ষ ফারজানা আহমেদ।

প্রসঙ্গত, ২০১৯ সালের ১৮ অক্টোবর শিল্পী কালিদাস কর্মকার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

সময়ের আলো/জেডআই
Loading...
Loading...
রাজধানী- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: