বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতালের সমর্থনে মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।
রোববার (২৯ অক্টোবর) দুপুর ১২টায় রাজধানীর পুরান ঢাকায় এ মিছিল করে তারা।
মিছিলে নেতৃত্ব দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান আসলাম ও সাধারণ সম্পাদক সুজন মোল্লা।
এসময় উপস্থিত ছিলেন জবি শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক হিমেল, যুগ্ম সম্পাদক-সুমন, জাফর, রুমি, তুহিন, পরাগ, আরিফ, অর্নব, জাহিদ, সহ সাংগঠনিক সস্পাদক- নাইমুর, সালমান, মামুন, মাসফিকসহ অন্যান্য নেতৃবৃন্দ।
জবি শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক সুজন মোল্লা বলেন, ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের এক দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল রাজপথে ছিল, আছে, থাকবে এবং সর্বোচ্চ আন্দোলন সৃষ্টি করবে।
উল্লেখ্য, গতকাল শনিবার ঢাকার কাকরাইল মোড়ে সংঘর্ষের কারণে নয়া পল্টনে বিএনপির সমাবেশ পণ্ড হয়ে যাওয়ার পর রোববার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ঘোষণা দেয় দলটি।
সময়ের আলো/এএ/