অবরোধের সমর্থনে কুবির প্রধান ফটকে ছাত্রদলের তালা

কুবি প্রতিনিধি

শিক্ষা

বিএনপির ডাকা অবরোধের সমর্থনে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) প্রধান ফটকে তালা দিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।রবিবার (০৫ নভেম্বর) সকাল সাড়ে ৬

2023-11-05T11:30:56+00:00
2023-11-05T11:30:56+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
শিক্ষা
অবরোধের সমর্থনে কুবির প্রধান ফটকে ছাত্রদলের তালা
কুবি প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৫ নভেম্বর, ২০২৩, ১১:৩০ এএম 
অবরোধের সমর্থনে কুবির প্রধান ফটকে ছাত্রদলের তালা
বিএনপির ডাকা অবরোধের সমর্থনে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) প্রধান ফটকে তালা দিয়েছে বিশ্ববিদ্যালয়  শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।

রবিবার (০৫ নভেম্বর) সকাল সাড়ে ৬ টায় অবরোধের সমর্থনে ছাত্রদলের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান শুভ'র নেতৃত্বে মূল ফটকের ৪টি প্রবেশ মুখে তালা ঝুলিয়ে দিয়ে পালিয়ে যায়। পরে দায়িত্বরত আনসার সদস্যদের সহযোগিতায় তালা ভেঙ্গে ফেলে প্রশাসন।

জানা যায়, বিএনপির ১ দফা দাবি আদায়ে দেশব্যাপী অবরোধের সমর্থনে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কয়েকজন নেতাকর্মীরা এসে মূল ফটকে তালা ঝুলিয়ে চলে যান। 

মূল ফটকে কর্তব্যরত আনসার সদস্য বাদল জানান, সকাল সাড়ে ৬ টার দিকে মোটরসাইকেল করে কয়েকজন এসে মূল ফটকের চারটি প্রবেশ মুখে চারটি তালা ঝুলিয়ে চলে যায়। তাদের কে জিজ্ঞেস করা হলে, আপনারা কারা? তখন তারা একজন ছাত্রদলের সভাপতি পরিচয় দেন। এর কিছুক্ষণ পর দুই শিক্ষকের নির্দেশে আমরা তালাগুলো ভেঙ্গে ফেলি। 

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) কাজী ওমর সিদ্দিকী জানান, আমি সকালে খবর পাই কিছু সংখ্যক ছেলে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে ৪টি তালা ঝুলিয়েছে। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে আমি ঘটনাস্থলে যাই। তবে তারা ছাত্রদলের কিনা এ বিষয়টি আমি নিশ্চিত নই। আমরা এ বিষয়ে পুলিশ প্রশাসনের সাথে কথা বলে কঠোর ব্যবস্থা গ্রহণ করব।


সময়ের আলো/এএ/


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: