আইডিয়ালের প্রকৌশলী আতিককে বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের আলোচিত সহকারী প্রকৌশলী আতিকুল ইসলামকে বরখাস্ত করেছে কর্তৃপক্ষ। মঙ্গলবার (৭ নভেম্বর) আইডিয়ালের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিজানুর

2023-11-07T18:41:47+00:00
2023-11-07T18:41:47+00:00
 
  রবিবার, ৫ জুলাই ২০২৬,
২১ আষাঢ় ১৪৩৩
রবিবার, ৫ জুলাই ২০২৬
রাজধানী
আইডিয়ালের প্রকৌশলী আতিককে বরখাস্ত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩, ৬:৪১ পিএম 
মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের আলোচিত সহকারী প্রকৌশলী আতিকুল ইসলামকে বরখাস্ত করেছে কর্তৃপক্ষ। মঙ্গলবার (৭ নভেম্বর) আইডিয়ালের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিজানুর রহমানের সই করা এক চিঠিতে তাকে বরখাস্ত করা হয়। তাকে চূড়ান্ত বরখাস্তের আগে তিন কর্মদিবসের মধ্যে তার বিরুদ্ধে আনা অভিযোগের লিখিত জবাব দিতে বলা হয়েছে।

জানা গেছে, সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদফতরের এক তদন্ত প্রতিবেদনের তার নিয়োগ অবৈধ বলে উল্লেখ করা হয়। এ জন্য নিয়োগ পাওয়ার পর বেতন ভাতা হিসেবে নেওয়া ৩৮ লাখ ৫৩ হাজার ৯২০ টাকা সরকারি কোষাগারে জমা দেওয়ার সুপারিশ করেছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) পদে ২০০৪ সালের ১২ অক্টোবর যোগ দেন মো. আতিকুর রহমান। বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুযায়ী, এ ধরনের কোনো পদ না থাকলেও আতিকুর রহমানকে নিয়োগ দেয় কর্তৃপক্ষ। নিয়োগের ক্ষেত্রেও মানা হয়নি কোনো শর্ত। পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তিতে পাঁচ বছরের অভিজ্ঞাত চাওয়া হয়। কিন্তু তার অভিজ্ঞতা ছিল চার বছরের।

চিঠিতে আরও বলা হয়েছে, লিফট কেনাকাটায় অনিয়ম, সময়মত সরবরাহ না করায় গত ৯ অক্টোবর কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়। লিখিত জবাব কর্তৃপক্ষের নিকট সন্তোষজনক মনে হয়নি বলে উল্লেখ করা হয়েছ।

সময়ের আলো/জেডআই


Loading...
Loading...
রাজধানী- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: