ছাত্রছাত্রী ও পেশাজীবীদের জন্য মেট্রোর বিশেষ ট্রেন

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত ছাত্রছাত্রী ও পেশাজীবীদের জন্য মেট্রোরেলে বিশেষ সার্ভিস চালু করতে যাচ্ছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। মঙ্গলবার (৭

2023-11-07T22:04:17+00:00
2023-11-07T22:04:17+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
রাজধানী
ছাত্রছাত্রী ও পেশাজীবীদের জন্য মেট্রোর বিশেষ ট্রেন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩, ১০:০৪ পিএম 
শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত ছাত্রছাত্রী ও পেশাজীবীদের জন্য মেট্রোরেলে বিশেষ সার্ভিস চালু করতে যাচ্ছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। মঙ্গলবার (৭ নভেম্বর) ডিএমটিসিএল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, অধ্যয়নরত ছাত্রছাত্রী ও পেশাজীবীদের যাতায়াতের সুবিধার্থে শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল ৭টা ১০ মিনিটে এবং ৭টা ২০ মিনিটে উত্তরা উত্তর স্টেশন থেকে দুটি মেট্রো ট্রেন মতিঝিলের উদ্দেশ্যে ছেড়ে যাবে। ট্রেন দুটি বর্তমানে চালু সব স্টেশনে থামবে। এ ট্রেন দুটিতে শুধু এমআরটি র‌্যাপিড পাস ব্যবহার করে ভ্রমণ করা যাবে। 

ডিএমটিসিএলের জনসংযোগ কর্মকর্তা নাজমুল ইসলাম জানান, শিক্ষার্থী ও পেশাজীবীদের জন্য বিশেষ মেট্রোরেল চালু করা হবে। তবে, সবার এমআরটি কার্ড থাকা লাগবে। কারণ ৭টা ১০ মিনিটে মেট্রোরেলের টিকিট এখনো চালু হয়নি। 

প্রসঙ্গত, গত শনিবার মেট্রোরেলের আগারগাঁও থেকে মতিঝিল অংশ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মেট্রোরেল চালুর মধ্যদিয়ে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত ২০ কিলোমিটার পথ মাত্র ৩৮ মিনিটে চলাচল করতে পারবেন যাত্রীরা। উত্তরা থেকে মতিঝিলের ভাড়া ধরা হয়েছে ১০০ টাকা। আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত চালু হওয়া নতুন এই রুটে ভাড়া ধরা হয়েছে ৫০ টাকা।

সময়ের আলো/জেডআই


Loading...
Loading...
রাজধানী- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: