হরতাল-অবরোধের প্রতিবাদে শাবিপ্রবিতে ছাত্রলীগের বিক্ষোভ

শাবিপ্রবি প্রতিনিধি

শিক্ষা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও সমমনা দলগুলোর ডাকা হরতাল ও অবরোধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি

2023-11-09T17:51:39+00:00
2023-11-09T17:53:10+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
শিক্ষা
হরতাল-অবরোধের প্রতিবাদে শাবিপ্রবিতে ছাত্রলীগের বিক্ষোভ
শাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩, ৫:৫১ পিএম  আপডেট: ০৯.১১.২০২৩ ৫:৫৩ পিএম
হরতাল-অবরোধের প্রতিবাদে শাবিপ্রবিতে ছাত্রলীগের বিক্ষোভ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও সমমনা দলগুলোর ডাকা হরতাল ও অবরোধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(শাবিপ্রবি) শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (৯ নভেম্বর) দুপুরে এ বিক্ষোভ মিছিল করেন তারা। 

বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের কয়েকটি গ্রুপের নেতাকর্মীরা একত্র হয়েই এই বিক্ষোভ মিছিল করেন। বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণসহ সিলেট-সুনামগঞ্জ মহাসড়কেও মিছিলটির উপস্থিতি লক্ষ্য করা যায়।

বিক্ষোভ মিছিল পরবর্তী সময়ে সিনিয়র ছাত্রলীগ নেতা খলিলুর রহমান জানান, যারা এই দেশের মানুষকে জিম্মি করে এবং গনতন্ত্রকে হাইজ্যাক করে ক্ষমতায় আসতে চায়, যারা ক্ষমতার লোভে এই দেশকে বিদেশীদের হাতে তুলে দিতে চায়, হরতাল-অবরোধের নামে যারা এই দেশকে শ্মশানে পরিণত করতে চায় তাদের দাঁত ভাঙা জবাব দিতে ছাত্রসমাজ আজ জেগে উঠেছে। এদেশ ও দেশের মানুষকে রক্ষা করতে বাংলাদেশ ছাত্রলীগ বদ্ধপরিকর।

বিক্ষোভ মিছিলটিতে শাবিপ্রবি ছাত্রলীগের সাবেক পরিবেশ সম্পাদক মোঃ খলিলুর রহমান, সাবেক উপ-দপ্তর সম্পাদক সজিবুর রহমান,  সামাজিক বিজ্ঞান অনুষদ ছাত্রলীগের সহ-সভাপতি মামুন শাহ,  যুগ্ম-সাধারণ সম্পাদক সুমন মিয়া,  সাংগঠনিক সম্পাদক ফজলুল হক,বাংলা বিভাগ ছাত্রলীগের সভাপতি কাউসার আহমেদ সোহাগ, রাষ্ট্র বিজ্ঞান বিভাগ ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হৃদয় তালুকদার, মনির হোসেন, ছাত্রলীগ নেতা শফিউল হক রাব্বি, উজ্জ্বল আহমেদ,  উজ্জ্বল দাস চিনু, আজিজুল হক সীমান্ত, লোকমান হোসেন, জাহিদ হোসেনসহ কয়েকশ নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সময়ের আলো/জিকে


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: