রিজভীর নেতৃত্বে শাহবাগে পিকেটিং ও সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে এক দফা দাবি আদায়ে বিএনপি ঘোষিত পঞ্চম দফা সর্বাত্মক অবরোধের প্রথম দিনে

2023-11-15T07:27:17+00:00
2023-11-15T07:27:17+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
রাজধানী
রিজভীর নেতৃত্বে শাহবাগে পিকেটিং ও সড়ক অবরোধ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩, ৭:২৭ এএম 
রিজভীর নেতৃত্বে শাহবাগে পিকেটিং ও সড়ক অবরোধ
সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে এক দফা দাবি আদায়ে বিএনপি ঘোষিত পঞ্চম দফা সর্বাত্মক অবরোধের প্রথম দিনে  বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে পিকেটিং ও সড়ক অবরোধ করা হয় ।

আজ সকাল সাড়ে ছয়টায় শাহবাগ থেকে শেরাটন সড়কে তিনি নেতাকর্মীদের সাথে নিয়ে সড়ক অবরোধ করে পিকেটিং করেন, বিক্ষোভ মিছিল করেন। এ সময় বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা.রফিকুল ইসলাম, সাবেক কাউন্সিলর নিলুফার ইয়াসমিন,ছাত্রদল নেতা ডাক্তার আউয়াল,যুবদল নেতা সোহেল আহমেদ,ছাত্রদলের ডাক্তার লোহানি, সুমাইয়া, উর্মি, মহিউদ্দিন মাহি, ডাঃ সাব্বির, ডাঃ প্রতীক, ডাঃ মমি, ডাঃ জিসান, ঢাকা কলেজ ছাত্রদলের সহ-সভাপতি ইমন, ঢাবি বিজয় একাত্তর হলের জিএস বিএম কাওসার, মহানগর ছাত্রদল নেতা আমান, মিরাজ, আসাদ, সিয়াম, আইএইচটি সাবেক সদস্য সচিব রাফসান হোসেন, বাঙলা কলেজ ছাত্রদলের যুগ্ম সম্পাদক কাজী কাওসার, শেকৃবি সাংগঠনিক সম্পাদক ফরহাদ হোসেন, এটিআই আহ্বায়ক জলিল-সহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

এ সময় রিজভী বলেন অবৈধ সরকার ও নির্বাচন কমিশন আরেকটি পাতানো নির্বাচন করতে মরিয়া হয়ে উঠেছে। সেজন্য নানা কার্যকলাপ শুরু করেছে। কিন্তু বাংলাদেশের জনগণ আর কোন প্রহসন মেনে নেবে না। তিনি সরকারের উদ্দেশ্যে কঠোর হুশিয়ারি উচ্চারণ করে বলেন পদত্যাগ করা ছাড়া আপনাদের হাতে আর কোন অপশন নেই।  তিনি বলেন তালবাহানা না করে অবিলম্বে পদত্যাগ করুন। নির্দলীয় নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করুন। আর কোন ভোট ডাকাতির নির্বাচন বা বিনা ভোটের নির্বাচন বাংলাদেশের জনগণ হতে দিবে না। তিনি বলেন বিএনপির আন্দোলন চুড়ান্ত পর্যায়ে এসে পৌঁছেছে। জনগণের বিজয় অতি সন্নিকটে।

সময়ের আলো/আরএস/ 


Loading...
Loading...
রাজধানী- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: