বিনা ছুটিতে ফ্রান্সে কুবির অফিস সহায়ক, চাকরি থেকে অপসারণ

কুবি প্রতিনিধি

শিক্ষা

বিনা ছুটিতে ফ্রান্সে গিয়ে ফিরে না আসায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) এক অফিস সহায়ককে চাকরি থেকে অপসারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। অপসারিত

2023-11-18T15:04:28+00:00
2023-11-18T15:04:28+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
শিক্ষা
বিনা ছুটিতে ফ্রান্সে কুবির অফিস সহায়ক, চাকরি থেকে অপসারণ
কুবি প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩, ৩:০৪ পিএম 
বিনা ছুটিতে ফ্রান্সে গিয়ে ফিরে না আসায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) এক অফিস সহায়ককে চাকরি থেকে অপসারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। অপসারিত হওয়া মনোয়ার বেগম সাকি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দফতরের এস্টেট শাখার অফিস সহকারী ও ডাটা কাম প্রসেসর। শনিবার (১৮ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) আমিরুল ইসলাম চৌধুরী।

জানা যায়, গত ফেব্রুয়ারি থেকে থেকে কর্মস্থলে অনুপস্থিত তিনি। অনুপস্থিতির দুই মাস পর গত ২ এপ্রিল কর্মস্থলে যোগদান করতে রেজিস্ট্রার দফতর থেকে চিঠি দেওয়া হলেও তিনি ফেরত আসেনি এবং চিঠির জবাব দেয়নি। পরে প্রায় সাড়ে সাত মাস পরও কর্মস্থলে যোগদান না করায় এবং একাধিক চিঠির উত্তর না দেওয়ায় ২০১৮ সনের সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা বিধি ৩(গ) তে বর্ণিত পলায়ন (Desertion) অভিযোগে চাকরি থেকে অপসারণের সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গত ৯ অক্টোবর ৮৯তম সিন্ডিকেট সভায় তাকে অপসারণের সিদ্ধান্ত গৃহীত হয়।

এদিকে গত ফেব্রুয়ারি থেকে ফ্রান্সে অবস্থান করছেন এমন বিভিন্ন ছবি গণমাধ্যমে ঘুরে বেড়াচ্ছে মনোয়ারা বেগমের। বিষয়টি নিশ্চিতও করেন মনোয়ারা বেগমের পিতা আবুল খায়ের। এদিকে তার ফেসবুক থেকে জানা যায়, তিনি কুমিল্লা দক্ষিণ জেলা যুব মহিলা লীগের যুগ্ম আহ্বায়ক।

এ বিষয়ে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) আমিরুল হক চৌধুরী বলেন, ২ মাস কর্মস্থলে যোগ না দেওয়ায় গত ২ এপ্রিল কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলে তিনি জবাব দেননি। পরে একাধিকবার চিঠির উত্তর না পেয়ে এবং তিনি কর্মস্থলে অনুপস্থিত থাকায় আইন অনুযায়ী পলায়ন হিসেবে গণ্য করা হয়েছে। সে অনুযায়ী তাকে অপসারণ করেন সিন্ডিকেট। তবে তিনি তার প্রাপ্য বেতন-ভাতা গ্রহণ করতে পারবেন।

সময়ের আলো/জেডআই


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: