জাবিতে প্রজাপতি মেলা শুক্রবার

জাবি প্রতিনিধি

শিক্ষা

‘উড়লে আকাশে প্রজাপতি, প্রকৃতি পায় নতুন গতি’ এই স্লোগানকে সামনে রেখে প্রজাপতি সংরক্ষণ ও গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত

2023-11-23T18:27:32+00:00
2023-11-23T18:27:32+00:00
 
  শনিবার, ৪ জুলাই ২০২৬,
২০ আষাঢ় ১৪৩৩
শনিবার, ৪ জুলাই ২০২৬
শিক্ষা
জাবিতে প্রজাপতি মেলা শুক্রবার
জাবি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩, ৬:২৭ পিএম 
‘উড়লে আকাশে প্রজাপতি, প্রকৃতি পায় নতুন গতি’ এই স্লোগানকে সামনে রেখে প্রজাপতি সংরক্ষণ ও গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘প্রজাপ্রতি মেলা-২০২৩’।

শুক্রবার (২৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তন চত্বরে প্রাণিবিদ্যা বিভাগের কীটতত্ত্ব শাখার আয়োজনে মেলাটি অনুষ্ঠিত হবে।

প্রজাপতির সংরক্ষণে সার্বিক অবদানের জন্য এবারের প্রজাপতি মেলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মো: আনোয়ারুল ইসলাম  কে বাটারফ্লাই এওয়ার্ড - ২০২৩ প্রদান করা হবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের শিক্ষার্থী মো: জহির রায়হান কে বাটারফ্লাই ইয়াং ইনথুসিয়াস্ট এওয়ার্ড প্রদান করা হবে।

এছাড়াও মেলা উপলক্ষে প্রজাপতি পার্ক ও গবেষণা কেন্দ্র জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। যেখানে রয়েছে জীবন্ত প্রজাপতি, প্রজাপতি বান্ধব বৃক্ষাদি ও প্রজাপতির প্রজনন ক্ষেত্র সহ উন্মুক্ত বাগান।

প্রজাপতি মেলার দিনব্যাপি আয়োজনে থাকছে, প্রজাপতি বিষয়ক এ্যাওয়ার্ড প্রদান, প্রজাপতি বিষয়ক ছবি আঁকা প্রতিযোগিতা (শিশু-কিশোরদের জন্য), প্রজাপতি ও প্রকৃতি বিষয়ক কুইজ প্রতিযোগিতা (শিশু-কিশোরদের জন্য), প্রজাপতির আলোকচিত্র প্রদর্শনী, প্রজাপতি বিষয়ক আলোকচিত্র প্রতিযোগিতা, প্রজাপতির হাট দর্শন, প্রজাপতির আদলে ঘুড়ি উড্ডয়ন, বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতা, প্রজাপতি চেনা প্রতিযোগিতা, প্রজাপতি বিষয়ক ডকুমেন্টারী প্রদর্শনী, পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান।

এবারের মেলার টাইটেল স্পন্সর হয়েছে ‘কিউট’। সহযোগী সংগঠন হিসেবে থাকছে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন ও আইইউসিএন (ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার)। মিডিয়া পার্টনার হিসেবে থাকছে চ্যানেল আই ও রেডিও ভূমি।

সময়ের আলো/জেডআই




  বিষয়:   জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে  প্রজাপ্রতি মেলা  ঢাকা বিশ্ববিদ্যালয়ে 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: