টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে মানারাত ইউনিভার্সিটির উপাচার্যের শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা

গোপালগঞ্জের টু‌ঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মু‌জিবুর রহমানের সমাধিতে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ আব্দুছ ছবুর খান

2023-11-25T12:23:03+00:00
2023-11-25T12:33:28+00:00
 
  রবিবার, ৫ জুলাই ২০২৬,
২১ আষাঢ় ১৪৩৩
রবিবার, ৫ জুলাই ২০২৬
শিক্ষা
টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে মানারাত ইউনিভার্সিটির উপাচার্যের শ্রদ্ধা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩, ১২:২৩ পিএম  আপডেট: ২৫.১১.২০২৩ ১২:৩৩ পিএম
টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে মানারাত ইউনিভার্সিটির উপাচার্যের শ্রদ্ধা
গোপালগঞ্জের টু‌ঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মু‌জিবুর রহমানের সমাধিতে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ আব্দুছ ছবুর খান শ্রদ্ধা নিবেদন করেছেন। 

শুক্রবার (২৪ নভেম্বর) সকালে টুঙ্গিপাড়া পৌঁছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে বঙ্গবন্ধুর সমাধিসৌধ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

শ্রদ্ধা নিবেদন শেষে বাঙ্গালি জাতির শ্রেষ্ঠ সন্তান ও স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-সহ ১৯৭৫ সালের ১৫ আগস্ট সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা। 

দোয়া ও মোনাজাত শেষে সমাধিসৌধে রক্ষিত পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ আব্দুছ ছবুর খান।

এ সময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন স্কুল অব ইঞ্জিনিয়ারিং, সায়েন্স অ্যান্ড টেকনোলজির ডিন ও ফার্মেসি বিভাগের প্রধান ড. নারগিস সুলতানা চৌধুরী, স্কুল অব আর্টস অ্যান্ড হিউম্যানিটিসের ডিন ও ইসলামিক স্টাডিজ বিভাগের প্রধান ড. মোহাম্মদ ওবায়দুল্লাহ, স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনোমিকসের ডিন ও ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান মো. মাহবুব আলম, বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার ড. মো. মোয়াজ্জম হোসেন, কন্ট্রোলার অব এক্সামিনেশন্স ও অ্যাডমিশন অ্যান্ড পাবলিক রিলেশন্সের ভারপ্রাপ্ত পরিচালক এ. এইচ. এম. আবু সাঈদ, ইংরেজি বিভাগের প্রধান আহমেদ মাহবুব-উল-আলম, আইন বিভাগের প্রধান মোহাম্মদ আজহারুল ইসলাম, জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রধান রফিকুজ্জামান, সেন্টার ফর জেনারেল এডুকেশনের কোঅরডিনেটর ড. মোহাম্মাদ আবুল কালাম আজাদ, স্টুডেন্ট অ্যাফেয়ার্সের অ্যাডিশনাল ডিরেক্টর আবদুল মতিন, অ্যাকাউন্টস বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক মো. জসিম উদ্দিন প্রুমখ।


সময়ের আলো/এএ/


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: