আন্তর্জাতিক সেমিনারে মূখ্য আলোচক হিসেবে বাংলাদেশর হয়ে অস্ট্রেলিয়ার মারডক বিশ্ববিদ্যালয়ে যাচ্ছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) পরিবেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. সাইবুর রহমান মোল্লা।
সোমবার (২৭ নভেম্বর) আগামী ৩-৮ ডিসেম্বর ৫দিন ব্যাপী সেমিনারের উদ্দেশ্যে যোগ দিতে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে যাত্রা করবেন তিনি।
জানা যায় আন্তর্জাতিক পানি সংস্থা (IWA) কর্তৃক অস্ট্রেলিয়ার মারডক বিশ্ববিদ্যালয়ে আয়োজিত উন্নয়নশীল দেশের পানি ও বর্জ্য পানি ব্যবস্থাপনা শীর্ষক শিরোনামে আয়োজিত সেমিনারে মুখ্য আলোচক ও একটি সেমিনার সেশনের চেয়ারপার্সন হিসেব যোগ দিবেন তিনি।
সেমিনারে তিনি মূখ্য আলোচক হিসেবে (Bio-Sorption of Arsenic, Iron, Manganese from Groundwater Using lemon peel and peanut Husk charcoal) শিরোনামে আলোচনা করার পাশাপাশি নিজের প্রকাশিত গবেষণা পত্র প্রদর্শন করবেন।
এ বিষয়ে জানতে চাইলে অধ্যাপক ড. সাইবুর রহমান মোল্লা বলেন, আমি ইতিমধ্যে দূষিত পানি ও বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে বেশ কিছু গবেষণা করেছি। এর উপর আমার বেশ কয়েকটি গবেষণা পত্র প্রকাশিত হয়েছে।
আন্তর্জাতিক পানি সংস্থা (IWA) থেকে প্রথমে আমাকে আমন্ত্রণ জানায়। তারপর আমি সারাংশ (Abstract) জমা দেই।তারা সেটি গ্রহণ করে ও আমাকে মুখ্য আলোচক ও চেয়ারপার্সন হিসেবে আমন্ত্রণ জানায়।
আন্তর্জাতিক একটি সেমিনারের মূখ্য আলোচক (Keynote Speaker) ও চেয়ারপার্সন হিসেবে আমন্ত্রিত হওয়ার জন্য আমি আনন্দিত। আমি সফল ভাবে যেন আমার দায়িত্ব ও কাজ সম্পন্ন করতে পারি সকলের কাছে সেই দোয়া প্রত্যাশী। আমি মনে করি আমি যদি নিজেকে সুন্দর ভাবে উপস্থাপন করতে পারি তাহলে যবিপ্রবি ও দেশ কে সুন্দর ভাবে উপস্থাপন করা হবে।
সময়ের আলো/এএ/